সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার হাবিবুল্লাহনগর ইউনিয়নের নগরড়ালা বাজারে শুক্রবার সকাল ১০টায় চাঞ্চল্যকর প্রেমিকা ফরিদা পারভী হত্যা মামলার প্রধান আসামী প্রেমিক আব্দুল মজিদের ফাঁসির দাবিতে এলাকাবাসি মানববন্ধন,বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। ১ ঘন্টা ব্যাপী এ মানববন্ধন চলাকালে আব্দুল মতিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন,আব্দুল বাছেদ,আব্দুল আউয়াল,জয়নুল আবেদীন,আক্তার হোসেন,আব্বাস আলী,আমীর চান,মোক্তার হোসেন প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন,ফরিদা হত্যা মামলার প্রধান আসামী আব্দুল মজিদ, বাবা সওদাগর আলী,মা মজিদা বেগম,ভাই আইয়ুব আলী ও স্ত্রী শ্রাবন্তীকে অবিলম্বে গ্রেপ্তার করে ফাঁসি দিতে হবে। তা না হলে অচিরেই বৃহত্তর আন্দোলন কর্মসূচির শুরু করার ঘোষণা দেওয়া হয়। এ মানববন্ধনে নগরডালা গ্রামের শত শত নারী,পুরুষ ও শিশু অংশ নেয়। এ মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল নগরডালা বাজার থেকে শুরু হয়ে ডায়া বাজার প্রদক্ষিণ করে এসে আবার নগরডালা বাজারে শেষ হয়।
উল্লেখ্য,সেলাই প্রশিক্ষণ করতে গিয়ে উপজেলার হাবিবুল্লাহনগর ইউনিয়নের হামলাকোলা গ্রামের সওদাগর আলীর ছেলে কাপড় ব্যবসায়ী আব্দুল মজিদের(৩২) সাথে একই ইউনিয়নের নগরডালা গ্রামের বাবর আলীর মেয়ে ফরিদা পারভীনের (৩৫) প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর দীর্ঘ দিন ধরে বিয়ের প্রলভনে তাকে ধর্ষণ করে। একপর্যায়ে সে গর্ভবতী হয়ে পড়লে গত ২৪ অক্টোবর শনিবার বিকেলে নদীতে গোসলের কথা বলে বাড়ি থেকে বের হয়ে বিয়ের দাবীতে প্রেমিক আব্দুল মজিদের বাড়িতে অবস্থান নেয়। এ সময় মজিদ ও তার লোকজন তাকে বাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টা করে। এতে রাজি না হওয়ায় ফরিদাকে তারা বেধরক মারপিট কওে গুরুতর আহত করে। এ সময় ফরিদা সজ্ঞাহীন হয়ে পড়লে অবস্থা বেগতিক দেখে তারা শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ দিকে অবস্থা বেগতিক দেখে তারা হাসপাতালে লাশ ফেলে পালিয়ে যায়। এ ঘটনায় নিহতর ছেলে ফরিদ আলী (১৮) বাদী হয়ে আব্দুল মজিদ সহ ৫ জনকে আসামী করে শাহজাদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করে। এ ঘটনায় এখনও কেউ গ্রেপ্তার না হওয়ায় এলাকাবাসি এ কর্মসূচি পালন করে।









