, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • শাহজাপু‌রে আটক ৪ জেএম‌বি বিরু‌দ্ধে র‌্যা‌বের ৩ মামলা




শাহজাপু‌রে আটক ৪ জেএম‌বি বিরু‌দ্ধে র‌্যা‌বের ৩ মামলা

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : নভেম্বর ২২ ২০২০, ১৩:৩৭ | 844 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

 

 

মাহবুবুল আলম, বিশেষ প্রতিনিধি:- সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর শহরের শেরখালি উকিলপাড়ার জঙ্গি আস্তানা থেকে বের হয়ে আত্মসমর্পণ করা চার জঙ্গিকে শাহজাদপুর থানায় হস্তান্তর করেছে র‍্যাব। তাদের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা করা হয়েছে।

 

আসামিরা হলেন- জেএমবির পাবনা-সিরাজগঞ্জের আঞ্চলিক কমান্ডার শামীম ওরফে হামীম, নাঈমুল ইসলাম, দিনাজপুরের আতিয়ার রহমান ওরফে কলম সৈনিক, সাতক্ষীরার তালা উপজেলার আমিনুল ইসলাম শান্ত।

 

শনিবার দুপুরে বিস্ফোরক, অস্ত্র ও সন্ত্রাস বিরোধী আইনে মামলাগুলো করেন র‍্যাব-১২-এর ডিএডি আনোয়ারুল ইসলাম।

 

ডিএডি আনোয়ার জানান, বৃহস্পতিবার রাতে রাজশাহীর শাহ মখদুম থানা এলাকায় জেএমবির বিভাগীয় সভা চলাকালীন বিভাগীয় আমির মাহমুদ ওরফে জুয়েলসহ চার জঙ্গিকে আটক করে র‍্যাব-৫। জিজ্ঞাসাবাদে তাদের দেয়া তথ্যে শুক্রবার ভোরে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার শেরখালি উকিলপাড়া এলাকায় একটি বাড়ি ঘেরাও করে র‍্যাব-১২। ওই সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে জঙ্গিরা র‍্যাবকে লক্ষ করে পাঁচ রাউন্ড গুলি ছোড়ে। পরে র‍্যাবের আহ্বানে সকাল সাড়ে ১০টার দিকে আস্তানা থেকে বেরিয়ে চার জঙ্গি আত্মসমর্পণ করে। ওই সময় আস্তানা থেকে দুটি বিদেশি পিস্তল, গুলি, গান পাউডার, বিস্ফোরক, স্প্লিন্টার, জিহাদি বই ও পতাকা উদ্ধার করা হয়।

 

শাহজাদপুর থানার ওসি শাহীদ মাহমুদ খান জানান, র‍্যাব-১২ এর সদর দফতরে জিজ্ঞাসাবাদ শেষে শনিবার দুপুরে চার জঙ্গিকে থানায় হস্তান্তর করে র‍্যাব। পরে তাদের বিরুদ্ধে তিনটি মামলা করা হয়। ওইদিন সন্ধ্যায় আদালতের মাধ্যমে চার জঙ্গিকে কারাগারে পাঠানো হয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET