বগুড়ার শিবগঞ্জ উপজেলার ফার্মাসিটিক্যাল্স ( ফারিয়া) এর উদ্যোগে শিবগঞ্জ পৌর এলাকায় জন সচেতনা বৃদ্ধির লক্ষ্যে মাস্ক বিতরণ করা হয়। উপজেলা সদরে যে সকল মানুষ প্রয়োজনে বের হয়েছে কিন্তু মাস্ক ব্যবহার করছে না তাদের মাঝে মাস্ক বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন ফারিয়ার সহ-সভাপতি ও একমি ল্যাব্রেটরিজ লিঃ এমপিও তফেজ উদ্দিন, সাধারণ সম্পাদক এপেক্স ফার্মাসিটিক্যালস আহসানুল হক কবির, সাংগঠনিক সম্পাদক, স্কয়ার ফার্মাসিটিক্যালস্ এর এমপিও জিয়াউর রহমান জিয়া, মান্নান, হাবিব, পপুলার এর ম্যানেজার আসাদুল ইসলাম আসাদ প্রমুখ। করোনা ভাইরাস এর প্রাদুর্ভাব কমাতে এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাধারণ মানুষদের মাস্ক ব্যবহারে উদ্বুদ্ধ করার জন্য সংগঠনের পক্ষ থেকে ৪শ টি মাস্ক বিতরণ করা হয়।









