সিরাজগঞ্জের কাজিপুরের শিমুলদাইড় বহুমুখী উচ্চ বিদ্যালয়ে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, বাংলাদেশের স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশতবার্ষিকী নানা আয়োজনের মাধ্যমে পালিত হয়েছে। এ উপলক্ষ্যে প্রথমে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আব্দুল লতিফ ও সহকারী প্রধান শিক্ষক কোরবান আলী। এরপর বৃক্ষরোপণ ও বঙ্গবন্ধুর জীবনী সম্পর্কে আলোচনায় অংশ নেন সিনিয়র শিক্ষক নির্মল চন্দ্র দাস, আবুল কালাম আজাদ, সহকারী শিক্ষক শাহীনুর আলম, আশরাফুল আলম, নারগিস খাতুন প্রমুখ। শেষে বঙ্গবন্ধু ও বঙ্গবন্ধুর পরিবারসহ সকলের জন্য দোয়া করে কার্যক্রম শেষ করা হয়।
Please follow and like us:









