রাজশাহীতে বরাবরই শীতের প্রকোপ একটু বেশিই। আর এই কনকনে শীতে শীতার্তদের কষ্ট লাঘব করার জন্য নবজাগরণ ফাউন্ডেশন প্রতি বছরে অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করার উদ্যোগ গ্রহণ থাকে। অন্য সবার থেকে ভিন্ন ভাবে এবং একান্ত অসহায় ও কষ্টে দিনযাপন করছে এমন মানুষদের মাঝে এই শীত বস্ত্র বিতরণের করে থাকে৷ রাজশাহীর অলিতে গলিতে ঘুরে যাদের প্রকৃত ভাবেই শীতবস্ত্র প্রয়োজন তাদের হাতেই শীতবস্ত্র পৌঁছে দেয়।
রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিভিন্ন জায়গায় প্রায়ই দেখা যায় শীতার্ত মানুষদের প্রতি শীতের নিমর্ম কশাঘাত। জীর্নশীর্ণ মানুষগুলো পড়ে থাকে স্টেশন বাজারের পুরাতন রেল ছাউনিতে, দেখা যায় রাস্তার পাশে আগুন জ্বেলে শীত দূরীকরণে তাদের নানান ব্যর্থ চেষ্টা। কখনো একটুকরো কাপড় বা কখনো আগুন জ্বালিয়ে শীতের কাছ থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তাদের শীত নিবারণের চেষ্টার শক্তিকে বাড়িয়ে দিতে নবজাগরণ ফাউন্ডেশনের এই সামান্য উদ্যোগ। প্রতি বছরের ন্যায় এই বছরও শীতার্তদের পাশে দাঁড়াতে নবজাগরণ ফাউন্ডেশন শীত বস্ত্র বিতরণ করেছে।
রবিবার ২৮ নভেম্বর রাত ৯ ঘটিকায় রাজশাহীর মন্ডলের মোড়, কাজলা, ঘোড়ামারা, অক্ট্রয় মোড়, রেল স্টেশন, স্টেশন বাজার ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেইন গেটের মাজারের সামনে বিভিন্ন জায়গায় কম্বল হাতে ঘুরে ঘুরে অসহায় মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করে। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. ছাদেকুল আরেফি, নবজাগরণ ফাউন্ডেশন এর উপদেষ্টা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. ইলিয়াস হোসেন, অধ্যাপক ড. মনিমুল হক, অধ্যাপক ড. রুখসানা বেগম, ড. সুলতান মাহমুদ রানা, সাদেকুল ইসলাম।
এছাড়াও নবজাগরণ ফাউন্ডেশন এর উপদেষ্টামণ্ডলীদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সহ-সভাপতি সুমাইয়া রহমান কান্তি, সাবেক সভাপতি এনামুল ইসলাম তুহিন, সাবেক সাধারন সম্পাদক শরীফুল ইসলাম, সাবেক সহ-সভাপতি কাজী রতন, সাবেক সভাপতি খালিদ হাসান, সাবেক সাধারন সম্পাদক মো. রিফাত হোসেন, বর্তমান যুগ্ম সাধারণ সম্পাদক মো, নয়ন আলী, বর্তমান যুগ্ম সাংগঠনিক সম্পাদক মো. মনিরুজ্জামান, বর্তমান সহ-সভাপতি মো. আলী আশরাফ, বর্তমান সভাপতি রাশেদুল ইসলামসহ নবজাগরণ ফাউন্ডেশনের বর্তমান কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্য।
Please follow and like us:









