, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • শেখ রাসেলের জন্মদিন উপল‌ক্ষে ফুলের চারা উপহার দিলেন স্কুল শি‌ক্ষিকা ছাদবাগানী ফারজানা হক




শেখ রাসেলের জন্মদিন উপল‌ক্ষে ফুলের চারা উপহার দিলেন স্কুল শি‌ক্ষিকা ছাদবাগানী ফারজানা হক

আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : অক্টোবর ১৮ ২০২২, ১২:৪২ | 904 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেলের ৫৯তম শুভ জন্মদিন উপল‌ক্ষে স্কুলের ছাত্র-ছাত্রীদের বৃক্ষ বিতারণ করা হয়েছে।

১৮ অক্টোবর মঙ্গলবার সকালে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতার মাধ্যমে ৫৯ জন বিজয়ীদের মাঝে এই চারা বিতরণ করেন সেরা ছাদ বাগানী হিসেবে সম্মাননাপ্রাপ্ত ও মিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফারজানা হক।

এসময় ক্ষু‌দে কোমলমতি শিশুরা ফুলের চারা পে‌য়ে উৎসাহিত হন। সেরা ছাদ বাগানী হিসেবে সম্মাননাপ্রাপ্ত ও মিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফারজানা হক বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে বঙ্গবন্ধুকে নৃশংসভাবে হত্যা করা হয়। এ হত্যাকাণ্ড থেকে সেদিনের নিষ্পাপ শিশু রাসেলও রেহাই পায়নি। সে‌ দিন বাচাঁর জন‌্য ছোট্ট নিষ্পাপ শিশুর আকুতিও নরপশুদের মন গলাতে পারেনি। মাত্র ১০ বছর ৯ মাস ২৭ দিন বয়সে এই প্রতিভাবান শিশুর জীবনপ্রদীপ নিভে যায়।

মূলত শেখ রা‌সে‌লের নাম স্মরণীয় করে রাখতে এবং শিশুদের মাঝে শেখ রাসেলের জীবনী ছড়িয়ে দিতে প্রতিযোগীর মাধ্যমে আমার ছাদ বাগানে উৎপাদিত চারা উপহার হিসেবে প্রদান করি।

আগামীতেও এরকম শেখ রাসেল, বঙ্গবন্ধু এবং স্বাধীনতার ইতিহাস শিশুদের মাঝে তুলে ধরার প্রত্যয় নিয়ে প্রতিযোগিতার মাধ্যমে আমার বাগা‌নের উৎপা‌দিত চারা শিশুদের মা‌ঝে তু‌লে দিব। সেই সা‌থে

গাছের প্রয়োজনীয়তা আছে। গাছ আমাদের অক্সিজেন দিয়ে থাকে। সেই গাছ দি‌কে শি‌শুরা যেন অনুপ্রাণিত হয়
সেই প্রত্যায় নিয়ে কাজ করব।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET