, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • শেখ হাসিনার নেতৃত্বে এই দুর্যোগের মহাসাগর পাড়ি দেবে বীরের জাতি: মোহাম্মদ নাসিম




শেখ হাসিনার নেতৃত্বে এই দুর্যোগের মহাসাগর পাড়ি দেবে বীরের জাতি: মোহাম্মদ নাসিম

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : এপ্রিল ২২ ২০২০, ০০:৩০ | 1552 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সোহাগ লুৎফুল কবির:- “বাঙালির জাতির জনক বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে করোনা ভাইরাসের এই বিশ্ব মহামারি সংকট কালে দুর্যোগের মহাসাগর পাড়ি দেবে বাংলার বীরের জাতি” বলে মন্তব্য করেছেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে একজন মানুষও না খেয়ে থাকবে না। করোনায় কর্মহীন বিশ্বের প্রায় সব দেশেই জরুরি অবস্থা চলছে। এর মধ্যেও শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে বাংলাদেশ মাথা উঁচু করে করোনার বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে।’ মঙ্গলবার (২১ এপ্রিল) বিকালে কাজিপুরের সোনামুখী বাজারে অসহায় ও কর্মহীন মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণের সময় ঢাকা থেকে সরাসরি ভিডিও বার্তায় এই জাতীয় নেতা এসব কথা বলেন। তিনি আরও বলেন, ‘সরকারি সহায়তার পাশাপাশি আমার ব্যক্তিগত তহবিল থেকে কাজিপুরে খাদ্যসামগ্রী এবং বিনামুল্যে চিকিৎসা ও ওষুধপত্র সরবরাহ করা হচ্ছে। শহীদ এম মনসুর আলীর কাজিপুরে এ দুঃসময়ে দুস্থ ও অসহায় মানুষজনের ত্রাণ নিয়ে কেউ যেন দুর্নীতি না করেন, সেজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET