, , ,

শিরোনামঃ-
  • হোম
  • জাতীয়-শীর্ষ সংবাদ
  • শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু মোকাবেলায় কাজ করে যাচ্ছে – এমপি গোপাল




শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু মোকাবেলায় কাজ করে যাচ্ছে – এমপি গোপাল

মোঃ ইনামুল হাসান নাইম, স্পেশাল করেসপন্ডেন্ট ,ঢাকা।

আপডেট টাইম : আগস্ট ০৪ ২০১৯, ১০:২৪ | 871 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

এন.আই.মিলন, দিনাজপুর প্রতিনিধি- দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, দেশের শান্ত পরিবেশকে বিনষ্ট করার চেষ্টায় লিপ্ত রয়েছে বিএনপি জামা য়াত। তারা বিভিন্ন সময় বিভিন্ন গুজব ছড়ায়। যেমন এর আগে তারা বলেছিল সাঈদীকে চাঁদে দেখা যাচ্ছে। এখনও একই কায়দায় গুজব ছড়াচ্ছে যে, পদ্মা সেতুতে নাকি মাথা লাগবে। এ ধরনের ছেলে ধরা গুজব থেকে জনগনকে সচেতন থাকতে হবে। এক কথায় বিএনপি-জামায়াত মিথ্যার রাজনীতি করে এটা প্রমাণিত। ডেঙ্গু প্রসঙ্গে তিনি বলেন, বর্তমানে দেশের ৬৪ টি জেলায় ছড়িয়ে পড়েছে এই ডেঙ্গু জীবাণু। তাই সকলকে প্রয়োজনের থেকে বেশি সচেতন থাকতে হবে। বাড়ীর আশপাশ অবশ্যই পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে। শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু মোকাবেলায় কাজ করে যাচ্ছে। আমাদের সম্মিলিত প্রচেষ্টায় ডেঙ্গু মোকাবেলা করতে হবে এবং বেশি বেশি সচেতনতা সৃষ্টি করতে হবে।
৩ আগস্ট ২০১৯ বীরগঞ্জ উপজেলা পরিষদ চত্ত্বরে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মো. ইয়ামিন হোসেন এর সভা পতিত্বে ৩ দিনব্যাপী ফলদ বৃক্ষ মেলার’২০১৯ উদ্বোধন শেষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে উদ্বোধন শেষে বিভিন্ন স্টল পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করেন প্রধান অতিথি এমপি গোপাল।উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো.মোস্তাফিজুর রহমান এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পকিল্পনা কর্মকর্তা ডা. মো. জাহাঙ্গীর কবির, বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাকিলা পারভীন, উপজেলা সমাজসেবা অফিসার সারোয়ার মুর্শেদ, জেলা পরিষদের সদস্য মো. আতাউর রহমান বাবু, উপজেলা আ”লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শামিম ফিরোজ আলম, ক্রিড়া সম্পাদক ইয়াছিন আলী প্রমুখ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET