নিজস্ব প্রতিবেদকঃ- বাগেরহাটের চিতলমারীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচী ও সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন, সংসদ সদস্য শেখ সালাহউদ্দিন জুয়েল এবং বিসিবি পরিচালক শেখ সোহেলের মাতা বেগম রিজিয়া নাসেরের সুস্থতা কামনায় শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ দৌলতপুর শাখার উদ্যোগে দোয়া মাহফিল ও বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।
বেগম রিজিয়া নাসের সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ১৬ অক্টোবর সন্ধ্যায় শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের দৌলতপুর শাখা অফিসে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের দৌলতপুর থানা শাখার সভাপতি শেখ সুমা এই দোয়া মাহফিল ও বিশেষ প্রার্থনার আয়োজন করেন।
Please follow and like us:









