, , ,

শিরোনামঃ-
  • হোম
  • রাজশাহী
  • শেরপুরে বিভিন্ন সামাজিক সংগঠনের উদোগে করোনায় কর্মহীনদের মাঝে ত্রাণ বিতরণ




শেরপুরে বিভিন্ন সামাজিক সংগঠনের উদোগে করোনায় কর্মহীনদের মাঝে ত্রাণ বিতরণ

বিল্লাল হোসেন, দেবিদ্বার,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : এপ্রিল ০৮ ২০২০, ১৮:০৩ | 973 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বগুড়ার শেরপুরে করোনার প্রভাবে কর্মহীন এমন মানুষের মাঝে ঘাসফুল নামের একটি অরাজনৈতিক সামাজিক সংগঠণের উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
৭ এপ্রিল মঙ্গলবার বেলা ১২টার দিকে ঘাসফুলের অস্থায়ী কার্যালয় শেরপুর বাসস্ট্যান্ডস্থ আহম্মেদ পার্সেল সার্ভিস কার্যালয় থেকে এসব ত্রাণ বিতরণ করা হয়।

এসসময় বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ শেরপুর উপজেলা শাখার সভাপতি পৌর কাউন্সিলর সৌমেন্দ্রনাথ ঠাকুর শ্যাম, শেরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি দীপক কুমার সরকার, অর্থ বিষয়ক সম্পাদক বাদশা আলম, ঘাসফুলের সভাপতি হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক ও উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সৌরভ অধিকারী শুভ, সিনিয়র সহ-সভাপতি বিমান মৈত্র, সাংবাদিক শফিকুল ইসলাম বাবলু প্রমুখ উপস্থিত ছিলেন। এসময় সংগঠনের পক্ষ থেকে ৫০টি কর্মহীন পরিবারের মাঝে ৫ কেজি করে চাউল বিতরণ করা হয়।

অপরদিকে শেরপুরে ‘৯২’ সালের এসএসসি ব্যাচ এর মুভমেন্ট করোনা ফান্ড এর উদ্যোগে ৭ এপ্রিল মঙ্গলবার বেলা ১১টায় শেরপুর উপজেলা প্রেসক্লাব কার্যালয় থেকে করোনার প্রভাবে কর্মহীন মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
এসময় বিতরণকালে ৯২’ সালের এসএসসি ব্যাচ এর মুভমেন্ট করোনা ফান্ড এর তত্বাবধায়ক ডা. আমিরুল ইসলাম, ডা. মোমিনুল হক, উপজেলা প্রেসক্লাবের সভাপতি দীপক সরকার, ৯২’ সালের এসএসসি ব্যাচ এর মুভমেন্ট করোনা ফান্ড সদস্য শোভন দাস, কৃষিবিদ আব্দুল ওয়াহাব, নয়ন পাঠান, গোপাল মোহন্ত, সুকমল কর্মকার, শরীফ উদ্দিন, পারভেজ আলম, অর্থ সম্পাদক বাদশা আলম প্রমুখ। এতে সংগঠনের পক্ষ থেকে উপজেলার বিভিন্ন গ্রাম ও শহরের পাড়া মহল্লার প্রায় ২৬০টি করোনা ভাইরাসে প্রভাবে কর্মহীন পরিবারে মাঝে চাউল, ডাল, তেল, আলু, পেয়াজ ও সাবান বিতরণ করা হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET