, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • শেরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহসান হাবীব আম্বীয়াকে আজীবন বহিস্কার




শেরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহসান হাবীব আম্বীয়াকে আজীবন বহিস্কার

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : ডিসেম্বর ০১ ২০২১, ২০:৫৪ | 822 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সৌমিত্র কুন্ডু বগুড়া জেলা প্রতিনিধি। বগুড়ার শেরপুরে ৩০ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যায় শেরপুর টাউন ক্লাব পাবলিক লাইব্রেরী মহিলা কলেজের হলরুমে অনুষ্ঠিত জরুরী সভায় উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্যদের সর্ব সম্মতিক্রমে সাধারণ সম্পাদক আহসান হাবীব আম্বীয়াকে আজীবন বহিস্কার করা হয়েছে।

উক্ত সভায় শেরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাবেক মেয়র আলহাজ¦ আবদুস সাত্তারের সভাপতিত্বে বক্তব্য রাখেন বগুড়া জেলা আওয়ামী লীগের সদস্য এ্যাড. গোলাম ফারুক, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোহাম্মাদ আলী মুন্টু, মুন্সি সাইফুল বারী ডাবলু, এ্যাড. ইলিয়াছ উদ্দিন মিন্টু, এ্যাড. আজমী আরা পারভীন সান্তনা, সাবেক সভাপতি গৌরদাস রায় চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক শাহজামাল সিরাজী, যুগ্ম সম্পাদক সুলতান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম পোদ্দারসহ উপজেলা কমিটির নেতৃবৃন্দ।

এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম পোদ্দার ববি জানান, সভায় সাধারণ সম্পাদক আহসান হাবীব আম্বীয়াকে দলীয় শৃংখলা ভঙ্গের অভিযোগে দলের সাধারণ সম্পাদক ও প্রাথমিক সদস্য পদ থেকে আজীবন বহিস্কারের সর্বসম্মত সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ সিদ্ধান্তের সুপারিশ দুই একদিনের মধ্যেই জেলা কমিটির মাধ্যমে কেন্দ্রীয় কমিটির কাছে পাঠানো হবে।

উল্লেখ্য, আহসান হাবীব আম্বীয়ার বিরুদ্ধে জাতির জনক বঙ্গবন্ধু, শেখ হাসিনা এবং আ.লীগের নেতাকর্মীদের সর্ম্পকে কটূক্তির বিষয়ে তাকে বহিস্কারের দাবীতে বিক্ষোভ অনুষ্ঠিত হওয়ার পর গত শনিবার রাতে তিনি উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ পত্র জমা দেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET