, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • শোক দিবস উপলক্ষে সিরাজগঞ্জ‌ প্রাথ‌মিক শিক্ষা প‌রিবা‌রে আলোচনা সভা অনুষ্ঠিত




শোক দিবস উপলক্ষে সিরাজগঞ্জ‌ প্রাথ‌মিক শিক্ষা প‌রিবা‌রে আলোচনা সভা অনুষ্ঠিত

আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : আগস্ট ১৪ ২০২২, ১৯:২৮ | 834 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে র‌বিবার (১৪ আগস্ট) বেলা ১১ ঘ‌টিকার সময় শহরের শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে আলোচনা সভা ও দোয়া মাহ‌ফিল অনুষ্ঠিত হয়েছে।

সিরাজগঞ্জ সদর উপজেলা শিক্ষা অফিসার আপেল মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন, সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না এমপি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান রিয়াজ উদ্দিন মহিলা ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা হাসনা হেনা।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ ফরিদ শেখ, মহসিন রেজা, শাহ আলম, আক্কাস আলী, আফ‌রোজ জাহান, শা‌ম্মিমা, মাসুমা, দিল রুবা. সহ সকল প্রধান শিক্ষক, সহকা‌রি শিক্ষক আং‌শিক ।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে
অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না, বঙ্গবন্ধুর আদর্শ ও জীবনকর্ম তুলে ধরে বলেন, ‘বাংলাদেশে অনেক নেতা জন্ম নিয়েছেন কিন্তু একমাত্র বঙ্গবন্ধুই বাঙালি জাতিকে স্বাধীনতার স্বাদ এনে দিতে পেরেছিলেন। বঙ্গবন্ধুকে আমাদের জানা উচিত পরিপূর্ণভাবে। দেশের প্রতি, ভাষার প্রতি, মানুষের প্রতি তাঁর ভালোবাসা কতোটা গভীর, কতোটা আন্তরিক ছিল তা আমাদের জানা উচিত।’

তিনি বলেন, ‘যতোদিন বাংলাদেশ থাকবে, যতোদিন পৃথিবীর ইতিহাস থাকবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ততোদিন বেঁচে থাকবেন। তিনি শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে বঙ্গবন্ধুর দর্শন ও নীতি নিয়ে আলোচনা করেন।

শুভেচ্ছা বক্তব্যে উপ‌জেলা শিক্ষা অ‌ফিসার আপেল মাহমুদ বঙ্গবন্ধুর ঘটনাবহুল জীবন ও কর্ম তুলে ধরে বলেন, ‘একদম শেকড় থেকে বা মাটির মানুষের মধ্য থেকে বঙ্গবন্ধু উঠে এসেছেন। তিনি সারাজীবন তৃণমূল মানুষের জন্য সংগ্রাম করেছেন।

অধ্যাপিকা হাসনা হেনা বঙ্গবন্ধুর জীবনীগ্রন্থ থেকে বিভিন্ন উদ্ধৃতি দিয়ে বলেন, ‘বঙ্গবন্ধুর আদর্শ ও স্বপ্নগুলো বাস্তবায়ন করতে পারলেই বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিণত হবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET