, , ,

শিরোনামঃ-




শ্রীপুরের শান্তি কন্যা পেলেন নৌকা

সাইফুল আলম সুমন, গাজীপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : নভেম্বর ২৬ ২০২৩, ২০:৩৭ | 1049 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৩ (শ্রীপুর ও গাজীপুর সদরের একাংশ) আসনের নৌকার মনোনয়ন পেয়েছেন শ্রীপুরের শান্তি কন্যা খ্যাত প্রয়াত সাবেক এমপি বীরমুক্তিযোদ্ধা এড. রহমত আলী সাহেবের সুযোগ্য কন্যা অধ্যাপিকা রুমানা আলী টুসি।

রোববার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে দলটির সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের ৩০০ আসনে বাংলাদেশ আওয়ামীলীগ থেকে নৌকা প্রতিকের প্রার্থিদের চুড়ান্ত নাম ঘোষনা করেন।

তালিকায় গাজীপুর-৩ আসনে নৌকার নতুন মাঝি হিসেবে শান্তি কন্যা অধ্যাপিকা রুমানা আলী টুসির নাম ঘোষণা করা হয়।

এ সময় রুমানা আলী টুসি বাংলাদেশ আওয়ামীলীগ সভাপতি জননেত্রী শেখ হাসিনা ও তার নির্বাচনী এলাকা গাজীপুর-৩ আসনের সকল জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এদিকে শান্তি কন্যা মনোনয়ন পাওয়ার খবরে আনন্দ উল্লাস ও গাজীপুর-৩ এর বিভিন্ন এলাকায় মিছিল ও মিষ্টি বিতরণ করেছে দলীয় নেতা-কর্মীরা।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET