গাজীপুরের শ্রীপুরের এএসএম কেমিকেল কারখানায় বয়লার বিস্ফোরণে নিহত আলমগীরের পরিবারের পাশে দাঁড়িয়েছেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) তাসলিমা মোস্তারী ।
শুক্রবার রাতে তেলিহাটি ইউনিয়নের উজিলাব এলাকায় আলমগীরের বাড়িতে গিয়ে তিনি তার স্ত্রীর হাতে আর্থিক সহায়তার ২০হাজার টাকা তুলে দেন এবং তার দুই সন্তানকে আদর করে পরিবারকে শান্তনা দেন। এ সময় ভবিষ্যতে তাদেরকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন ইউএনও।
উল্লেখ্য,গত বৃহস্পতিবার বিকেল পৌণে পাঁচটার দিকে গাজীপুরের শ্রীপুরের টেপিরবাড়ি গ্রামে এএসএম কেমিকেল কারখানায় বয়লার বিস্ফোরণের কারনে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে একজনের মরদেহ বৃহস্পতিবার রাতে উদ্ধার করা হয়। নিহতের পরিবারের দাবী মৃত মরদেহটি আলমগীরের। তবে পুলিশ জানিয়েছে ডিএনএ টেস্টের মাধ্যমে নিহতের পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।









