, , ,

শিরোনামঃ-
  • হোম
  • সকল সংবাদ
  • শ্রীপুরে উপজেলা আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত




শ্রীপুরে উপজেলা আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

সাইফুল আলম সুমন, গাজীপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মার্চ ০৮ ২০২২, ১৮:৪৯ | 827 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

উৎসবমুখর পরিবেশে দীর্ঘ ৭ বছর পর অনুষ্ঠিত হল শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন। মঙ্গলবার (০৮ মার্চ ) দুপুরে শ্রীপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সুসজ্জিত মঞ্চে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগদান করার কথা থাকলে কারগরি ত্রুটির কারণে ভিডিও কন্সফারেন্সে যোগদান করেতে পারেননি দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদির।

শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক হুমায়ুণ কবির হিমুর সভাপত্বিতে, গাজীপুর জেলা আ’লীগের উপ-দপ্তর সম্পাদক আতিকুর রহমান জুয়েলের সঞ্চালনায় সম্মেলন উদ্বোধন করেন জেলা আ’লীগের সভাপতি  আ.ক.ম মোজাম্মেল হক এমপি মাননীয় মন্ত্রী, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও গাজীপুর-৩ আসনের সাংসদ মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন, বাংলাদেশ আ’লীগের সভাপতি মন্ডলীর সদস্য লেঃ কর্নেল (অবঃ) ফারুক খান এম.পি, মির্জা আজম এম.পি সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আ’লীগ, মেহের আফরোজ চুমকি এম.পি মহিলা বিষয়ক সম্পাদক বাংলাদেশ আওয়ামীলীগ, সিদ্দিকুর রহমান শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক বাংলাদেশ আওয়ামীলীগ, মোঃ আনোয়ার হোসেন সদস্য বাংলাদেশ আ’লীগ,ইকবাল হোসেন অপু এম.পি সদস্য বাংলাদেশ আওয়ামীলীগ, মোহাম্মদ সাইদ খোকন সদস্য বাংলাদেশ আওয়ামীলীগ,সিমিন হোসেন রিমি এম.পি সম্মানিত সদস্য, গাজীপুর জেলা আওয়ামীলীগ,

শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সম্মেলনের তারিখ ঘোষণার পর থেকেই সভাপতি ও সাধারণ সম্পাদক পদে একাধিক প্রার্থীর নাম শোনা যাচ্ছিল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত প্রথম অধিবেশন শেষ হলেও সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়নি।

উল্লেখ্য, সর্বশেষ ২০১৫ সালে  শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হন এড. সামসুল আলম প্রধান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন মোস্তাফিজুর রহমান বুলবুল।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET