সাইফুল আলম সুমন, গাজীপুর থেকে :
গাজীপুরের শ্রীপুরে নোমান শিল্প গ্রুপের জারবা টেক্সটাইল মিল্স লি: কারখানায় গ্যাস লাইন ফেটে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৮ জন আহত হয়েছে। শুক্রবার রাত সাড়ে নয়টায় উপজেলার মাওনা ইউনিয়নের (মাওনা উত্তর পাড়া) এলাকার করাখানায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন, কারখানার রক্ষণাবেক্ষন অফিসার বরিশালের বাবুগঞ্জ উপজেলার আব্দুর রউফ হাওলাদারের ছেলে রিপন মিয়া (৩০), রংপুরের তারাগঞ্জ উপজেলার সফিকুল ইসলামের ছেলে সাব-এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার খলিল মিয়া (২৪),
বরগুনার আমতলী উপজেলার ইসমাইল গাজীর ছেলে ফায়ার অফিসার সিদ্দিকুর রহমান (৩৮), রংপুরের গঙ্গাচরা উপজেলার বাদশা মিয়ার ছেলে ফায়ার অফিসার আরিফুল ইসলাম (২৫), মিজান (২৭), সাইফুল (২৬), সজীব (২৮) ও হাফিজ (৩০)।মাওনা চৌরাস্তা আলহেরা হাসপাতালের জরুরী বিভাগের চিকিসক ফারুক জানান, গুরুতর আহত মিজান (২৭), সাইফুল (২৬), সজীব (২৮) ও হাফিজকে (৩০) উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে। অন্যান্যদের সাসপাতালেই চিকিৎসা দেওয়া হচ্ছে। শ্রীপুরের মাওনা ফায়ার সার্ভিসের ষ্টেশন কর্মকর্তা রাম প্রাসাদ পাল জানান, গ্যাসের অতিরিক্ত চাপের কারনে জেনারেটর রুমের পাশে গ্যাস লাইন ফেটে আগুণ বের হয়। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌছানোর আগেই কারখানা কতৃপক্ষের নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ৮জন আহত হয়েছে।আহতদেরকে
চিকিৎসার জন্য মাওনা চৌরাস্তা আলহেরা হাসপাতালে পাঠানো হয়েছে। কারখানার মহা-ব্যবস্থাপক (জিএম) জসিম উদ্দিনের মুঠোফোনের একাধিকবার ফোন দিয়ে হলেও তিনি যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি তা রিসিভ করেননি।আগুন লাগার খবর সংগ্রহ করতে স্থানীয় সাংবাদিকেরা কারখানায় প্রবেশ করতে চাইলে কতৃপক্ষ তাদেরকে ভিতরে প্রবেশ করতে দিচ্ছে না। স্থানীয় সাংসদ ও গাজীপুর জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ইকবাল হোসেন সবুজ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।









