, , ,

শিরোনামঃ-




শ্রীপুরে জনতার মুখোমুখি সংসদ সদস্য

সাইফুল আলম সুমন, গাজীপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মার্চ ২২ ২০২১, ২১:০৭ | 874 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

জনতার মুখোমুখি দাঁড়িয়ে কথা শুনতে গিয়ে মঞ্চ থেকে নেমে জনতার সারিতে গিয়ে জনতার প্রশ্নের জবাব দিলেন সংসদ সদস্য। গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ শ্রীপুর উপজেলার গাজীপুরে একটি অনুষ্ঠানে জনতার সারিতে যাওয়ার পর আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

প্রধান অতিথি হিসেবে সাংসদ সোমবার বেলা ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জনতার কথা শোনেন ও তাৎক্ষণিক জবাব দেন। সাংসদ তাঁর সময়কাল জানাতে গিয়ে বলেন, ২ বছর ২ মাস ২২দিন চলছে দায়িত্ব পালনের সময়সীমা। এসময়ে তাঁর কী ভুল, সরকারদলীয় নেতাদের কর্মকান্ড ও জনগণ হিসেবে জনতার প্রাপ্তি অপ্রাপ্তি নিয়ে উম্মুক্ত প্রশ্নের আহবান জানান।

গাজীপুরের শ্রীপুর উপজেলার গাজীপুর উচ্চ বিদ্যালয় মাঠে “মুখোমুখি দাঁড়িয়ে জনতার কথা শুনতে চাই বলতে চাই” শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করেন গাজীপুর ইউনিয়ন আওয়ামীলীগ। তাদের তৃণমূল সমন্বয় সভার অংশ হিসেবে অনুষ্ঠানটির আয়োজন করা হয়।

জনতার প্রশ্ন শুরুর প্রথম দিকেই তিনি মঞ্চ ছেড়ে জনতার সারিতে মিশে যান। তিনি এ অনুষ্ঠানে আওয়ামীলীগের গ্রাম, ওয়ার্ড ও ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দের নাম ডেকে একেক করে উপস্থিতি নিশ্চিত করেন। এসকল কমিটির শতভাগ উপস্থিতিতে তিনি আবেগে আপ্লুত হয়ে উঠেন। বাধাহীনভাবে জনতার দাবী ও নানা প্রশ্নের জবাব দেন অশ্রুসিক্ত নয়নে। তার অশ্রুসিক্ত নয়ন জনতাকে আরও আপ্লুত করে তোলে।

গাজীপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বাসিন্দা আবুল কাশেম সরকার বলেন, তার ওয়ার্ডে কোনো প্রাথমিক বিদ্যালয় নেই। একটি প্রাথমিক বিদ্যালয়ের দাবীতে সাংসদ তাৎক্ষনিক উপজেলা শিক্ষা কর্মকর্তাকে ফোন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

গাজীপুর গ্রামের কৃষক আব্দুল গফুর তার এলাকার আঞ্চলিক একটি রাস্তা সংষ্কারের দাবী করেন। সাংসদ খাতায় নোট করে পরবর্তী উদ্যোগে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দেন।

উপস্থিত আজিমুদ্দীন মন্ডল তার গ্রামের একটি মসজিদ সংষ্কারে অনুদানের অনুরোধ জানান। এসময় সাংসদ ওই ইউনিয়নে অনুদানের সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরেন। সাংসদ বলেন, গাজীপুর ইউনিয়নের ৪৮টি সামাজিক প্রতিষ্ঠানে অনুদান দেওয়া হয়। পরবর্তীতে অনুদান প্রাপ্তি থেকে ওই ইউনিয়নে একটি প্রতিষ্ঠানও বাদ যাবে না বলে প্রতিশ্রুতি ব্যাক্ত করেন।

আজুগীরচালা গ্রামের আলহাজ¦ আফছার উদ্দিন বলেন, সাংসদ সবুজ ভাইয়ের মেয়াদকালে এ পর্যন্ত মেলার নামে জুয়া, যাত্রা, অশ্লীল নৃত্য সংবলিত কৃষ্টি কালচার বিনষ্টকারী কোনো কর্মসুচী হয়নি। যে সাংসদ কথা বলতে বলতে জনতার কাতারে নিজেকে হারিয়ে ফেলেন এরকম সাংসদ পেয়ে সত্যিকার অর্থেই আমরা গর্বিত।

গাজীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আজাহার হোসেন তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহীদের সঞ্চালনায় অনুষ্ঠানে দুপুরে মধ্যাহ্নভোজ ও সবশেষে মনোজ্ঞ সাংষ্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। শ্রীপুর রিপোর্টার্স ইউনিটি, শ্রীপুর প্রেসক্লাব ও শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির সদস্যসহ গণমাধ্যমকর্মীরা এ কর্মসূচীতে উপস্থিত ছিলেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET