সাইফুল আলম সুমন,শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুরে যাত্রীবাহি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে অতন্ত ২৫ যাত্রী আহত হয়েছে। বুধবার সকাল বেলা ১১ টায় ঢাকা- ময়মনসিংহ মহসড়কের উপজেলার জৈনা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলো কামাল হোসেন (৩২), মোবারক হোসেন (৪০),খাইরুন্নাহার (৪৫) রিক্তা আক্তার (৫০), নুরুদ্দীন মিয়া (২৬),জীহাদ মিয়া (৫), জেয়াসমিন আক্তার (২৮), হাবীব মিয়া (৫) ও লিটন মিয়াসহ (৩২) ১৬যাত্রী আহত হয়। আহতেদের মধ্যে বেশীর ভাগই শেরপুর, ময়মসিংহ ও ফুলপুর এলাকার বাসিন্দা।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হুসেন স্থানীয়দের বরাত দিয়ে জানান, বেলা ১১টার দিকে শেরপুরগামী ডিলাক্স (এসি) পরিবহন (নং ঢাকা মেট্রো-ব ১৪-৩৮০৮) নিয়ন্ত্রণ হারিয়ে জৈনা বাজার এলাকায় মহাসড়কের পাশের নিচু জমিতে পড়ে যায়। এতে বাসে থাকা অন্তত ২৫ জন যাত্রী আহত হয়। তাদের মধ্যে দুই জনের অবস্থা গুরুতর। আহতদের উদ্ধার করে স্থানীয়রা বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আহত সকলের তাদের পরিচয় জানা যায়নি।
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী জানান, শ্রীপুরের জৈনা বাজারে সড়ক দুর্ঘটনায় আহত তিনজনকে হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছে।









