গাজীপুরের শ্রীপুরের নান্দিয়াসাঙ্গুন এলাকার সুতিয়া নদীর তীর ঘেঁষে অস্থায়ী বেদে পল্লীতে করোনার টিকা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে । শুক্রবার বিকেলে গাজীপুর- ৩ আসনের সাংসদ মোহাম্মদ ইকবাল হোসেন সবুজ টিকা কার্যক্রম উদ্ভোধন করেন। এসময় উপস্থিত ছিলেন, শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অফিসার তরিকুল ইসলাম, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রণয় ভূষন দাস।
পরে স্থানীয় সাংসদ বেদেদের খোঁজ খবর নেন ও তাদের মধ্যে পুষ্টিকর খাদ্য ও শীতবস্ত্র বিতরণ করেন।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রণয় ভূষন দাস বলেন, সরকার দেশের সকল মানুষের মধ্যে করোনার টিকা নিশ্চিতে কাজ করছে। এর ধারাবাহিকতায় ছিন্নমূল , ভাসমান মানুষের মধ্যে টিকা প্রদান করা হয়। বেদে পল্লীতে প্রায় দুইশত মানুষের মধ্যে করোনার টিকার প্রথম ডোজ প্রদান করা হয়েছে আজ।









