, , ,

শিরোনামঃ-




শ্রীপুরে মাস্ক পরিধান না করায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : নভেম্বর ২৪ ২০২০, ১৭:৩৯ | 997 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গাজীপুরের শ্রীপুরে মাস্ক পরিধান না করায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা আদায় । সোমবার দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার মাওনা চৌরাস্তা এলাকায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও তাসলিমা মোস্তারী এ অভিযান পরিচালনা করেন।

এ সময় মাস্ক না পরে প্রকাশ্যে বের হওয়ার অপরাধে কয়েক জন পথচারী ও দোকানদারকে মোট ৩৫০০ টাকা জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট (ইউএনও) তাসলিমা মোস্তারী জানান, করোনার দ্বিতীয় ধাপ মোকাবেলায় মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। এ বিধান অমান্য করায় পথচারী সহ বিভিন্ন দোকানে মোট ৩৫০০ টাকা জরিমানা করার পাশাপাশি সচেতনতা সৃষ্টির জন্য ১৫০ মাস্ক বিতরণ করা হয়েছে।

তিনি বলেন, এ ধরনের অভিযান চলমান থাকবে এবং মাস্ক পরা নিশ্চিত করতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে।

অভিযান চলাকালে উপস্থিত থেকে সহযোগিতা করেছেন শ্রীপুর থানা ও মাওনা হাইওয়ে থানা পুলিশের সদস্যরা।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET