, , ,

শিরোনামঃ-




শ্রীপুরে মুক্তিযোদ্ধার জমি জবরদখলের প্রতিবাদে মানববন্ধন

সাইফুল আলম সুমন, গাজীপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ৩০ ২০১৯, ১৭:২০ | 1246 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

 

গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ী এলাকায় প্রয়াত মুক্তিযোদ্ধা ইসরাফিল মোড়লের প্রায় ৫৫ শতক জমি জবরদখলের প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয় মুক্তিযোদ্ধারা। নাগরিক অধিকার সংরক্ষণ পরিষদের আয়োজনে সোমবার বেলা ১২টায় শ্রীপুর উপজেলা পরিষদের সামনে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে বিজয়ের মাসে জমিটি দখল করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। টেপিরবাড়ী গ্রামের প্রয়াত মুক্তিযোদ্ধা ইসরাফিল মোড়লের স্ত্রী জোবেদা আক্তার স্বজনদের নিয়ে মানববন্ধনে এ অভিযোগ করেন। প্রতিবেশী সফিকুল ইসলামকে জবরদখলের জন্য অভিযুক্ত করা হয়েছে।

নাগরিক অধিকার সংরক্ষণ পরিষদের আহবায়ক আনোয়ার হোসেন বলেন, বিজয়ের মাসে একজন প্রয়াত মুক্তিযোদ্ধার সম্পত্তি জবর দখল স্বাধীন দেশে মুক্তিযোদ্ধাদের অবজ্ঞা করা ছাড়া আর কিছুই নয়। জবরদখল হওয়া সম্পত্তি আগামী ৭২ ঘন্টার মধ্যে পুলিশকে ফিরিয়ে দিতে হবে। অন্যথায় স্বাধীন দেশে মুক্তিযোদ্ধার সম্পত্তির দখল ফিরিয়ে নিতে কঠোর কর্মসুচী ঘোষণা করা হবে। এসময় মুক্তিযোদ্ধারা সংশ্লিষ্ট প্রশাসনকে সত্য, ন্যায় ও মুক্তিযুদ্ধের সপক্ষে থেকে বেদখল হওয়া সম্পত্তি উদ্ধারে তৎপর হওয়ার আহবান জানান।

মানববন্ধনে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সদস্য, আইনজীবি, রাজনীতিবিদসহ স্থানীয় বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

 

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET