, , ,

শিরোনামঃ-




শ্রীপুরে লোকালয় থেকে চিত্রা হরিণ উদ্ধার

সাইফুল আলম সুমন, গাজীপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ১৪ ২০২১, ১৫:৫০ | 857 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গাজীপুরের শ্রীপুরে লোকালয় থেকে বুনো হরিণ উদ্ধার করেছে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্ক কর্তৃপক্ষ। রোববার দুপুর ১টার দিকে উপজেলার কপাটিয়াপাড়া এলাকা থেকে হরিণটি উদ্ধার করা হয়।

শ্রীপুরের মাওনা ফাঁড়ীর পরিদর্শক মো. সোহেল রানা ও স্থানীয়রা জানান, কপাটিয়াপাড়া এলাকার জৈনুদ্দিনের বাড়িতে রোববার হরিণটি দুপুর ১২টার দিকে ঢুকে পড়ে। হরিণটি ধরে এলাকার লোকজন পুলিশ ও বঙ্গবন্ধু সাফারী পার্ক কর্তৃপক্ষকে জানায়। পার্কের পশ্চিম-উত্তর পাশের গেটটি অনেকটাই অরক্ষিত। সেদিক দিয়ে হরিণটি বের হয়ে থাকতে পারে বলে দাবীও করেন স্থানীয়রা।

বঙ্গবন্ধু সাফারী পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী কন সংরক্ষক মো. তবিবুর রহমান সাংবাদিকদের জানান, হরিণটি স্থানীয়দের কাছ থেকে দুপুর ২টার দিকে বন বিভাগের লোকজন উদ্ধার করেছে। গত প্রায় বছর খানেক আগে তিনটি হরিণ সাফারী পার্কের সংরক্ষিত বনাঞ্চলের উম্মুক্ত এলাকায় অবমুক্ত করা হয়। ওই তিনটির মধ্যে এটি একটি। উদ্ধারকৃত পুরুষ চিত্রা হরিণ সাফারী পার্ক কর্র্তৃপক্ষের তত্বাবধানে রাখা হয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET