, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • সরকারি বিধি মোতাবেক সিরাজগঞ্জ জেলার সকল কার্যক্রম পরিচালিত হবে- জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান




সরকারি বিধি মোতাবেক সিরাজগঞ্জ জেলার সকল কার্যক্রম পরিচালিত হবে- জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান

আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : জানুয়ারি ১১ ২০২৩, ১৮:৪৮ | 1160 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সরকারি বিধি, আইন কানুন মোতাবেক সিরাজগঞ্জ জেলার সকল কার্যক্রম পরিচালিত হবে বলে জানিয়েছেন, নবাগত জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান। বুধবার (১১ জানুয়ারি) বিকা‌ল ৪ টার দি‌কে শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে সিরাজগ‌ঞ্জের কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীদের সাথে মতবিনিময় সভায় তি‌নি এ কথা ব‌লেন। এসময় তি‌নি আ‌রো বলেন, আমি সিরাজগ‌ঞ্জে যোগদানের পর শুনেছি এই জেলার গণমাধ্যম কর্মীদের সাথে জেলা প্রশাসনের অত্যন্ত চমৎকার সম্পর্ক। আশা করব জেলা প্রশাসনের সাথে সংবাদকর্মীদের এই সম্পর্ক বজায় থাকবে। এসময় উপস্থিত ছিলেন, স্থানীয় সরকারে উপ-পরিচালক (উপসচিব), মোহাম্মদ তোফাজ্জল হোসেন,
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি, উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) মোঃ রায়হান কবির, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), গনপতি রায়, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (নেজারত শাখা, গোপনীয় শাখা) মোঃ রিদওয়ান আহমেদ রাফি, সিরাজগঞ্জ প্রেস ক্লাবে সভাপতি হেলাল আহম্মেদ (দৈনিক করতোয়া), সহ-সভাপতি ইসরাইল হোসেন বাবু (বিডি নিউজ২৪ ডটকম), সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম সান্টু (প্রধান সম্পাদক দৈনিক আজকের সিরাজগঞ্জ), সহ-সাধারণ সম্পাদক আব্দুল মজিদ (নির্বাহী সম্পাদক যমুনা প্রবাহ), সাংগঠনিক সম্পাদক হীরক গুণ (চ্যানেল ২৪), অর্থ সম্পাদক দিলীপ গৌর (ইনডিপেন্ডেন্ট টিভি), প্রচার ও প্রকাশনা সম্পাদক গাজী এসএইচ ফিরোজী, দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম (জিটিভি), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রিংকু কুণ্ডু (সময় টিভি), ফেরদৌস রবিন (চ্যানেল আই) ও মাসুদ রানা (ইউএনবি), সিরাজগঞ্জ প্রতিদিনের নির্বাহী সম্পাদক মোঃ ইসমাইল হোসেন, দৈনিক আলোকিত বাংলাদেশের সিরাজগঞ্জ প্রতিনিধি তফিজ উদ্দিনসহ
সিরাজগ‌ঞ্জের কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মী বৃন্দ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET