, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • সরকারের সকল উন্নয়নের কাজ যথাসময়ে বাস্তবায়ন করতে হবে: জেলা প্রশাসক




সরকারের সকল উন্নয়নের কাজ যথাসময়ে বাস্তবায়ন করতে হবে: জেলা প্রশাসক

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : সেপ্টেম্বর ০৮ ২০২০, ২০:৫৫ | 865 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সদ্য যোগদানকারী রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল বলেছেন সরকারের সকল উন্নয়ন কাজ যথাসময়ে বাস্তবায়ন করতে হবে। চলমান করোনা ভাইরাস প্রতিরোধে অগ্রাধিকার ভিত্তিতে জনস্বাস্থ্য রক্ষায় এগিয়ে আসতে হবে। যে কোন মূল্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে হবে। তিনি কর্মকর্তাদের উদ্দেশ্যে আরও বলেন জনসেবার মনোভাব নিয়ে কর্মকর্তাদের জনগণকে সেবা দিতে হবে। যে কোন সময় যে কোন প্রয়োজনে জেলা প্রশাসকের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করা হবে। গতকাল মঙ্গলবার বেলা ১১ টার সময় বাগমারা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ খথা গুলো বলেন। বাগমারা উপজেলা নির্বাহী অফিসার শরীফ আহম্মেদের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার, সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সম্পাদক অধ্যক্ষ গোলাম সারোয়ার আবুল, ভবানীগঞ্জ সরকারী কলেজের অধ্যক্ষ হাতেম আলী, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, বাগমারা থানার ওসি আতাউর রহমান, সমাজসেবা অফিসার মমিনুল ইসলাম, মৎস্য কর্মকর্তা শাহাদৎ হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাসুদুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ গোলাম রাব্বানী, একাডেমিক সুপারভাইজার আব্দুল মুমীত, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মাহামুদা খানমসহ উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দরা উপস্থিত ছিলেন। পরে উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেন। মত বিনিময় সভা শেষে বাগমারাবাসীর পক্ষ থেকে জেলা প্রশাসককে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।#

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET