, , ,

শিরোনামঃ-




সরবরাহ বাড়লেও, কমছে না সবজির দাম

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : ডিসেম্বর ০১ ২০১৯, ১৪:৩৫ | 876 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

শীতকালীন সবজির সরবরাহ বাড়লেও ময়মনসিংহের বাজারে কমছে না দাম। প্রতি কেজি সবজিতে ১০-২০ টাকা পর্যন্ত দাম বাড়ায় হিমশিম খাচ্ছেন ক্রেতারা। ব্যবসায়ীরা বলছেন, বাজারে সবজির আমদানির ওপর দামের কম বেশি নির্ভর করে। ময়মনসিংহের বাজারে উঠতে শুরু করেছে শীতকালীন শাক-সবজি। প্রতিদিনই সরবরাহ বাড়ছে শিম, ফুলকপি, বাঁধাকপি, মুলা, লাউ, গাজরসহ নানা ধরনের সবজির। তবে কমেনি দাম। অন্যান্য সবজির দামও বেড়েছে কেজিপ্রতি ১০ থেকে ২০ টাকা।

শিম ৮০ থেকে ১০০টাকা, বেগুন ৩০ থেকে ৫০টাকা, ফুলকপি, বাঁধাকপি ৩০-৫০টাকা, শীত লাউ ৪০-৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া ডাটা, করলা, পটল, শসা, কাঁচা মরিচও বিক্রি হচ্ছে বাড়তি দামে। এতে বিপাকে পড়েছেন ক্রেতারা।তারা বলেন, সবকিছুর দাম বেশি। আমাদের মত মধ্যবিত্ত পরিবারের জন্য চলা দায় হয়ে গেছে। দাম কমার কোনো লক্ষণই নেই। তবে বিক্রেতারা বলছেন, চাহিদার চেয়ে সবজির আমদানি কম হওয়ায় দাম কিছুটা বেড়েছে।
তারা বলেন, শিমের দাম বেড়েছে কেজিতে ৫ থেকে ৮ টাকা। মরিচের বেড়েছে ১৫ টাকা। শীতে কুয়াশা বেশি পরলে সবজির দামও বেড়ে যায়।

এদিকে, বাজারে মুলাশাক, পালংশাক, লাউশাকসহ সবধরনের শাকের দাম কেজিতে সর্বোচ্চ ২০ টাকা পর্যন্ত কমেছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET