, , ,

শিরোনামঃ-




সাংবাদিকতায় জেরিনের হাতেখড়ি

খোরশেদ আলম চৌধুরী, স্পেশাল করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : সেপ্টেম্বর ২৫ ২০২১, ০১:০৬ | 881 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফরের একমাত্র কণ্যা সুস্মিতা আহমেদ জেরিন শিশু সাংবাদিকতায় প্রশিক্ষণের মধ্য দিয়ে হাতেখড়ি দিয়েছে। বিশ্বে শিশু সাংবাদিকতায় প্রথম বাংলা সাইট হ্যালো ডটকম ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর আয়োজনে দু’দিন ব্যাপী সাংবাদিকতায় প্রশিক্ষণ কর্মশালায় জেরিন অংশ নেয়। শুক্রবার ২৪ সেপ্টেম্বর সকাল ১১ টায় ঝালকাঠি জেলা প্রশাসক মো: জোহর আলী এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন।

জাতিসংঘ শিশু তহবিল-ইউনিসেফ এর সহযোগিতায় জেলার ২০ জন শিশু এ কর্মশালায় অংশ নেয়।
শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত প্রশিক্ষণ কোর্সে হ্যালোর সমন্বয়ক ও বিডি নিউজের জেলা প্রতিনিধি পলাশ রায় সমন্বয়কারীর দায়িত্ব পালন করছেন।

জেরিন ঝালকাঠি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থী। জেরিনের এ পথচলায় পরিবারের পক্ষ থেকে সকলের নিকট দোয়া চাওয়া হয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET