সবচেয়ে নিরাপদ ঠিকানা। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মায়ের কোল থেকে ৩ বছরের শিশু মুজাহিদকে ছিনিয়ে নেয়ার পর প্রেসক্লাবের সভাপতি ইমরান শেখের নেতৃত্বে একদল সাংবাদিক শিশুটিকে ফিরিয়ে এন দিল বিধবা মায়ের কোলে। ঘটনাটি ঘটেছে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামে।
টুঙ্গিপাড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি ইমরান শেখ জানান, ২০১৪ সালে ডুমুরিয়া ইউনিয়নের করফা গ্রামের রফিক ব্যাপারীর ছেলে রহিম ব্যাপারীর (২৮) সাথে বাঁশবাড়িয়া গ্রামের বেলায়েত হোসেনের কন্যা বিলকিস বেগম (২২) বিবাহ বন্ধনে আবদ্ধ হন। কিছুদিন পর এ দম্পত্তির ঘরে একটি পুত্র সন্তান জম্ম নেয়। বর্তমানে তার বয়স ৩ বছর। এদিকে গত ২ জুন বিলকিস স্বামীর সঙ্গে রাগ করে বাবার বাড়ি চলে আসার পর ১৪ জুন স্বামী রহিম ব্যাপারী সংসারের টানাপোড়নে হতাশায় বিষপানে আত্মহত্যা করে। ঘটনার পরেরদিন রহিমের বাড়ি থেকে কিছু লোক এসে বিলকিসকে হুমকি, ভয়-ভীতি দেখিয়ে তার ৩ বছরের শিশুপুত্র মুজাহিদকে নিয়ে যায়। একদিকে স্বামী হারানোর বেদনা অন্যদিকে ছেলেকে ছিনিয়ে নিয়ে যাওযায় মানসিকভাবে ভেঙে পড়েন বিলকিস।
সাংবাদিক ইমরান আরও জানান, ডুমুরিয়া ইউপি চেয়ারম্যান কবির আলম তালুকদারের কাছ থেকে বিষয়টি জানতে পেরে মঙ্গলবার বিকেলে ক্লাবের কয়েকজন সাংবাদিককে সাথে নিয়ে রহিম ব্যাপারীর করফা গ্রামের বাড়িতে গিয়ে তার পরিবারের সদস্যদের বুঝিয়ে ছেলেটিকে নিয়ে মা বিলকিসের কোলে তুলে দেই।
ডুমুরিয়া ইউপির ৪ নং ওয়ার্ডের সদস্য বাবুল তালুকদার বলেন, স্বামীর বাড়ির লোকজন সন্তানকে ছিনিয়ে নেওয়ার পর বিলকিস বেগম ছেলেকে ফিরে পেতে আমার কাছে এসে কান্নাকাটি করে। আমি বিষয়টি ইউপি চেয়ারম্যান কবির আলম তালুকদারকে জানাই।









