, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • সাংবাদিক আরিফুল ইসলাম রিগানের উপর নির্যাতনের প্রতিবাদ ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ




সাংবাদিক আরিফুল ইসলাম রিগানের উপর নির্যাতনের প্রতিবাদ ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

এম দুলাল আহাম্মদ, খাগড়াছড়ি করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মার্চ ১৬ ২০২০, ২০:০২ | 858 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

দৈনিক প্রতিদিনের সংবাদ ও বাংলা ট্রিবিউনের কুড়িগ্রাম প্রতিনিধি আরিফুল ইসলাম রিগানকে তুলে এনে নির্যাতনের প্রতিবাদ ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(১৬মার্চ)সকালে শহরের শাপলা চত্বর এলাকায় খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন (কেইউজে) এর উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন এবং সমাবেশে বক্তব্য রাখেন, কেইউজে সভাপতি নুরুল আজম,সিনিয়র সাংবাদিক তরুণ কুমার ভট্টাচার্য্য, প্রেস ক্লাব সভাপতি জীতেন বড়ুয়া, এটিএন বাংলা ও কালের কন্ঠ প্রতিনিধি মুহাম্মদ আবু দাউদ,দৈনিক সমকাল প্রতিনিধি প্রদীপ চৌধুরী,একুশে টিভি প্রতিনিধি চিংমেপ্রু মারমা,ঢাকা ট্রিবিউনের প্রতিনিধি জসিম উদ্দিন মজুমদার এবং প্রথম আলো প্রতিনিধি জয়ন্তী দেওয়ান,দীঘিনালা প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম রাজু, বিশিষ্ঠ লেখক ও উন্নয়ন সংগঠক মথুরা বিকাশ ত্রিপুরা, ইন্ডিপেন্ডেন্ট টিভি প্রতিনিধি সমির মল্লিক, পানছড়ি প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহজাহান কবির সাজু এবং দৈনিক সবুজ পাতা’র দেশ সম্পাদক মো: জুলহাস উদ্দিন সংহতি বক্তব্য রাখেন। সঞ্চালনায় ছিলেন,কেইউজে’র সাধারণ সম্পাদক কানন আচার্য।
বক্তারা বলেন, সংবাদ প্রকাশের জেরে রাগের বসে কুড়িগ্রাম জেলা পপ্রাসক সাংবাদিককে তুলে এনে নির্যাতন চালিয়েছে। পরে সাজা দিয়ে জেলে পাঠিয়েছে। একটি গণতান্ত্রিক দেশে প্রজাতন্ত্রের কর্মচারীদের এমন আচরণ গ্রহনযোগ্য নয়।বক্তারা কুড়িগ্রামের জেলা প্রশাসক সুলতানা পারভিন, আরডিসি নাজিম উদ্দিনসহ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহন করার জন্য সরকারের প্রতি দাবী জানান।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET