, , ,

শিরোনামঃ-




সাংবাদিক দুলাল উদ্দিন আহমেদ’র জন্মদিন পালিত

আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : অক্টোবর ২২ ২০২১, ০৭:৩৭ | 1045 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

আনন্দঘন পরিবেশে দৈনিক আজকের জনবাণী পত্রিকার সহকারী সম্পাদক ও সলঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিশিষ্ট সাংবাদিক এম.দুলাল উদ্দিন আহমেদ’র জন্মদিন পালিত হয়েছে। জন্মদিন উপলক্ষ্যে (২১ অক্টোবর ২০২১ খ্রিস্টাব্দ)বৃহস্পতিবার রাতে সিরাজগঞ্জ মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের জাগো বাংলা টেলিভিশনের ব্যুরো অফিসে ব্যুরো প্রধান সাংবাদিক আশরাফুল ইসলাম জয়ে’র আয়োজনে কেককাটা হয়।

এ সময় মহিব এডুকেশনের চেয়ারম্যান মহিবুল্লাহ মহিব,দৈনিক বাংলার সংবাদের জেলা প্রতিনিধি টিএম হাসান,দৈনিক আমাদের বাংলার জেলা প্রতিনিধি শেখ মো.এনামুল হক,আমাদের কন্ঠের জেলা প্রতিনিধি রেজাউল করিম খান,কলম সৈনিকের সহকারী বার্তা সম্পাদক রানা আহমেদ,আমার সংবাদের জেলা প্রতিনিধি শুভ কুমার ঘোষ ও জাগো বাংলা টেলিভিশনের সিরাজগঞ্জ ব্যুরো প্রধান আশরাফুল ইসলাম জয়। উল্লেখ্য, সাংবাদিক সহকর্মীদের ভালোবাসায় সিক্ত সাংবাদিক এম.দুলাল উদ্দিন আহমেদ ৯৬সালে সাপ্তাহিক সাহসী জনতা পত্রিকার মাধ্যমে সলঙ্গা প্রতিনিধি হিসেবে সাংবাদিকতা শুরু করেন। সেখান থেকে তিনি অভিজ্ঞতা কাজে লাগিয়ে ৯৮ সালে দৈনিক দিনকালে যোগদান করেন এবং এখনও দৈনিক দিনকালে কর্মরত রয়েছেন। তিনি বগুড়া থেকে প্রকাশিত দৈনিক উত্তরাঞ্চল পত্রিকায়ও দীর্ঘ সময় কাজ করেছেন। এছাড়াও তিনি ২০২০সালে দৈনিক সিরাজগঞ্জ বার্তার সহকারী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছন। বর্তমানে তিনি দৈনিক আজকের জনবাণী পত্রিকার সহকারী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি সাংবাদিকদের প্রাণের সংগঠন সলঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি প্রিয় সাংবাদিক সহকর্মীদের ভালোবাসায় সিক্ত হয়ে অভিভুত হয়েছেন এবং আমৃত্যু কৃতজ্ঞতা প্রকাশ করে সুন্দর আগামীর প্রত্যাশায় সকলের নিকট দোয়া কামনা করেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET