, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • সাংবাদিক নির্যাতনকারী সন্ত্রাসী ‘তনু’কে গ্রেফতার করেছে পুলিশ !




সাংবাদিক নির্যাতনকারী সন্ত্রাসী ‘তনু’কে গ্রেফতার করেছে পুলিশ !

এন্টুনী ডেভিড নীল, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মার্চ ২৭ ২০২০, ১৩:৫৭ | 829 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বৃহস্পতিবার (২৬ মার্চ) রাতে শহরের কলেজপাড়া এলাকার (শিল্পকলা একাডেমির সামনের বস্তি) থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানান ঠাকুরগাঁও সদর থানার ওসি তানভিরুল ইসলাম।
গ্রেপ্তারকৃত তুহিন হাসান তনু (২৫) কলেজপাড়া এলাকার প্রয়াত আরমান হোসেনের ছেলে। তনুর বিরুদ্ধে এলাকায়  অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত থাকার ব্যাপক অভিযোগ রয়েছে।
ওসি তানভিরুল ইসলাম বলেন, গত ১২ মার্চ শহরের গোবিন্দনগর এলাকার বিসিক মোড় থেকে সাংবাদিক আব্দুল কাদের জিলানীকে ইজিবাইক থেকে অপহরণ করে শ্রী কৃষ্ণপুর এলাকার একটি আম বাগানে নিয়ে যান তনুসহ তার সন্ত্রাসী বাহীনি । এরপর সেখানে সাংবাদিক জিলানীকে বেধড়ক মারধর করে মোবাইলে রের্কড করে প্রাণনাশের হুমকি দিলে সাংবাদিক জিলানির আর্তচিৎকার দিলে স্থানীয়রা এগিয়ে গেলে সন্ত্রাসীরা পালিয়ে যান।
পরে স্থানীয় লোকজন এসে সাংবাদিক জিলানীকে আহত অবস্থায় উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে।
সাংবাদিক আব্দুল কাদের জিলানী দৈনিক আমার সংবাদ পত্রিকা ও এসটিভি বাংলা চ্যানেলে কর্মরত আছেন।
এ ঘটনায় সাংবাদিক জিলানি থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় তুহিন হাসান তনু সহ আরও বেশ কয়েকজনকে আসামি করা হয়।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET