, , ,

শিরোনামঃ-




সাক্ষরতার হার বেড়ে ৭৩ দশমিক ৯ শতাংশ

মোঃ ইনামুল হাসান নাইম, স্পেশাল করেসপন্ডেন্ট ,ঢাকা।

আপডেট টাইম : সেপ্টেম্বর ০৩ ২০১৯, ১০:৪৮ | 825 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

নয়া আলো ডেস্কঃএক বছরে একলাফে সাক্ষরতার হার বেড়েছে ১ শতাংশ। সর্বশেষ হিসাব আনুযায়ী, দেশে ৭৩ দশমিক ৯ শতাংশ মানুষকে সাক্ষরতার আওতায় আনতে সক্ষম হয়েছে সরকার। যেখানে ২০১৮ খ্রিষ্টাব্দে গড় সাক্ষরতার হার ছিল ৭২ দশমিক ৯ শতাংশ।

‘আন্তর্জাতিক সাক্ষরতার দিবস-২০১৯’ (৮ সেপ্টেম্বর) উপলক্ষে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এমন তথ্য প্রস্তুত করেছে। যা শিগগিরই সংবাদ সম্মেলনে প্রকাশ করা হবে। 

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো থেকে জানা গেছে, ২০১৯ খ্রিষ্টাব্দের হিসাবে দেশে বর্তমানে ৫০ থেকে ৬৭ বছর পর্যন্ত সাক্ষরতার হার ৭৩ দশমিক ৩ শতাংশ এবং ৭ থেকে ১৫ বছর পর্যন্ত ৭৩ দশমিক ২ শতাংশ। গড় সাক্ষরতার হার ৭৩ দশমিক ৯ শতাংশ।

গত বছর গড় সাক্ষরতার হার ছিল ৭২ দশমিক ৯ শতাংশ। সে হিসেবে এ বছর সাক্ষরতার হার ১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। তবে সারাদেশে এখানো ২৬ দশমিক ১ শতাংশ মানুষ নিরক্ষরতার অন্ধকারে রয়েছেন।

উপ-আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর একজন কর্মকর্তা সাংবাদিকদের বলেন, সাক্ষরতার হার বাড়াতে আমাদের নানা ধরনের পদক্ষেপ রয়েছে। এ কারণে এ বছর সাক্ষরতার হার এক শতাংশ বৃদ্ধি পেয়েছে।

তিনি বলেন, সারাদেশে ১৫ থেকে ৪৫ বছর বয়সের ২১ লাখ মানুষকে সাক্ষরতার আওতায় আনার কার্যক্রম শুরু করা হয়েছে। এর আওতায় দেশের ১৬টি উপজেলার নিরক্ষর মানুষকে সাক্ষরতার জ্ঞান প্রদান করা হবে। এ কার্যক্রম চলতি বছরের নভেম্বর থেকে শুরু হবে। বর্তমানে বই ছাপানো, প্রশিক্ষণ গাইড তৈরি ও নিরক্ষর ব্যক্তিদের শনাক্তে জরিপ কাজ শুরু হয়েছে।

আন্তর্জাতিক গণসাক্ষরতা উদযাপনে এবার ‘বহুভাষায় সাক্ষরতা উন্নত জীবনের নিশ্চয়তা’ এ প্রতিপাদ্য ধরা হয়েছে। ১৯৬৫ খ্রিষ্টাব্দের ১৭ নভেম্বর ইউনেস্কো ৮ সেপ্টেম্বরকে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস হিসেবে ঘোষণা করে। ব্যক্তি, গোষ্ঠী ও সমাজের মধ্যে শিক্ষার প্রয়োজনীয়তা ও তাৎপর্য তুলে ধরার লক্ষ্যে এ দিবসটি নির্ধারণ করা হয়।

১৯৬৬ খ্রিষ্টাব্দে বিশ্বে প্রথম আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন করা হয়। প্রতিবছর এ দিবসটি উদযাপনের মধ্যে দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বিভিন্ন দেশের সাক্ষরতা এবং বয়স্ক শিক্ষার অবস্থা তুলে ধরা হয়। স্বাধীন বাংলাদেশে ১৯৭২ খ্রিষ্টাব্দে প্রথম সাক্ষরতা দিবস উদযাপিত হয়।

তিনি আরও বলেন, দিবসটি উপলক্ষে স্মারক ডাক টিকিট অবমুক্তকরণ, ক্রোরপত্র ও স্মরণিকা প্রকাশ, পোস্টার তৈরি, শোভাযাত্রা, বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানসমূহে সড়কদ্বীপ সজ্জিতকরণ, গোলটেবিল বৈঠক ও টেলিভিশনে টকশোর আয়োজন করা হবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET