১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার, ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




সাতক্ষীরা জেলার তালায় ইজিবাইকসহ ফেন্সিডিল উদ্ধার

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : মার্চ ০৫ ২০১৮, ২২:০৮ | 1065 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

নয়া আলো ডেস্কঃ- সাতক্ষীরার তালায় ইজিবাইকসহ ৩৩ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে পুলিশ। রবিবার রাতে উপজেলার মাগুরা ইউনিয়নের ফলেয়া স্কুল সংলগ্ন এলাকা থেকে উদ্ধার করা হয়েছে।

সুত্রে জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে তালা থানা এএসআই মোঃ রফিক ও সংগীয় ফোর্সসহ রবিবার রাতে ফলেয়া স্কুল এলাকায় ফেন্সিডিল বহন করছে এমন সংবাদ পেয়ে ঐ এলাকায় তল্লাশি করা হয়।

এসময় পাটকেলঘাটা থেকে ছেড়ে আসা একটি ইজিবাইক পুলিশকে দেখে ইজিবাইক রেখে চালক পালিয়ে যায়। এসময় পুলিশ ইজিবাইক তল্লাশী করে ৩৩ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। পরে পুলিশ ফেন্সিডিলসহ ইজিবাইক তালা থানায় নিয়ে আসে।

তালা থানা পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মোঃ শহিদুল ইসলাম ফেন্সিডিল আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET