, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • সাতক্ষীরা জেলা প্রশাসনের উদ্যোগে ১১শ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ




সাতক্ষীরা জেলা প্রশাসনের উদ্যোগে ১১শ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : মার্চ ২৯ ২০২০, ১৫:৪৬ | 873 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

করোনো পরিস্থিতি মোকাবেলায় সাধারণ খেটে খাওয়া মানুষকে ঘরে ফেরাতে ও বাড়িতে অবস্থানকারী দুস্থ মানুষের মাঝে সাতক্ষীরা জেলা প্রশাসনের উদ্যোগে খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। রোববার (২৮ মার্চ) দুপুরে জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল সাতক্ষীরা শহরের পোস্ট অফিস মোড় থেকে এই কর্মসূচি শুরু করেন। এসময় তিনি সাধারণ মানুষের প্রতি করোনো পরিস্থিতি মোকাবেলায় সরকারি নির্দেশনা মেনে নিজ নিজ বাড়িতে অবস্থানের আহবান জানান।

খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণের উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপপরিচালক হুসাইন শওকত, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. বদিউজ্জামানসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। পরে জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ সাতক্ষীরা শহরের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে সাধারণ খেটে খাওয়া ও দুস্থ মানুষের মাঝে ১০ কেজি চাল, ৫ কেজি আলু, এক কেজি ডাল, এক লিটার তেল, এক কেজি লবণ ও একটি করে সাবান বিতরণ করা হয়।

জেলা প্রশাসন সূত্র জানায়, প্রথম পর্যায়ে জেলাব্যাপী ১১শ মানুষের মাঝে এই খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET