, , ,

শিরোনামঃ-




সাদুল্লাপুরে আওয়ামী লীগের সংবাদ সম্মেলন

আরিফ উদ্দিন, গাইবান্ধা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মে ৩০ ২০২১, ২১:৫০ | 877 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বাংলাদেশ আওয়ামী লীগ সাদুল্লাপুর উপজেলা শাখার কার্যনির্বাহী কমিটির সভা উপলক্ষে শাখার সিনিয়র সহ-সভাপতি কর্তৃক বিভ্রান্তি সৃষ্টি করার প্রতিবাদে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৩০ মে) বিকেলে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহারিয়া খান বিপ্লবের আহ্বানে সাদুল্লাপুর পশ্চিমপাড়ার তালতলায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোজাহারুল ইসলাম, জিল্লুর রহমান খন্দকার, যুগ্ন সাধারণ সম্পাদক এস.টি.এম রুহুল আলম, রনজিৎ কুমার অধিকারী ও সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মিন্টুসহ আরো অনেকে এসময় উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহারিয়া খাঁন বিপ্লব বলেন, দ্বন্দ্ব এড়াতে আমরা দূরে এসে কার্যনির্বাহী কমিটির সভা করেছি। এ সভায় ৪৮ জন সদস্য উপস্থিত ছিলেন। আর এই সভা থেকে দলের মধ্যে দ্বন্দ্ব-বিভেদ সৃষ্টিকারী উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি জাকারিয়া খন্দকারকে দল থেকে অব্যাহতি দেওয়ার সিন্ধান্ত নেওয়া হয়েছে। এমনকি দল থেকে তার প্রাথমিক সদস্য পদ বাতিলের জন্য আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিকে লিখিত ভাবে জানানো হবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET