, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা  ও চিকিৎসককে বদলী




সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা  ও চিকিৎসককে বদলী

সাইফুল আলম সুমন, গাজীপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জানুয়ারি ৩১ ২০২২, ১৯:১০ | 846 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

দায়িত্বে অবহেলায় গাজীপুরের শ্রীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারীর পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা সহকারী বন সংরক্ষক তবিবুর রহমান ও ভেটেরিনারি চিকিৎসক জুলকারনাইনকে পার্কের দায়িত্ব থেকে সরিয়ে নেয়া হয়েছে।
সোমবার (৩১জানুয়ারি) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন বন বিভাগের প্রধান বন সংরক্ষক মোঃ আমীর হোসাইন চৌধুরী।
বন বিভাগের প্রধান বন সংরক্ষক মোঃ আমীর হোসাইন চৌধুরী বলেন, গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্কে জানুয়ারি মাসে ১১টি জেব্রা ও ১টি বাঘের মৃত্যু হয়েছে। জেব্রা ও বাঘের মৃত্যু কারণ জানতে ইতিমধ্যে মন্ত্রণালয় থেকে গঠিত তদন্ত কমিটি কাজ করছে। তদন্ত কাজ সঠিক ভাবে করতেই পার্কে ভারপ্রাপ্ত কর্মকর্তা সহকারী বন সংরক্ষক তবিবুর
রহমান ও সাফারিপার্কের ভেটেরিনারী অফিসার ডাঃ হাতেম সাজ্জাদ মোঃ জুলক্রানাইনকে বন অধিদপ্তরের সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।
তিনি আরোও জানান,তবিবুর রহমানের স্থলে ফরিদপুর বন বিভাগের সহকারী বন সংরক্ষক রফিকুল ইসলামকে ভারপ্রাপ্ত কর্মকর্তা ও ডাঃ হাতেম সাজ্জাদ মোঃ জুলক্রানাইনের স্থলে
কক্সবাজারের চকোরিয়ার বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্কের ভেটেরিনারী অফিসার ডাঃ মোস্তাফিজুর রহমানকে দায়িত্ব দেয়া হয়েছে।
উল্লেখ্য, গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্কের ১১টি জেব্রা ও একটি বাঘের মৃত্যুর ঘটনায় পার্কে কর্মরত ভারপ্রাপ্ত
কর্মকর্তা ও চিকিৎসকের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ উঠে। পার্কে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের অভ্যন্তরীণ দ্বন্ধ,
সীমানা প্রাচীরের ভেতর থেকে খাবার পাচার, জেব্রা ও বাঘ মৃত্যুর ঘটনাটি গোপন রাখা এবং জেব্রাগুলোকে হত্যার অভিযোগ এনে
স্থানীয় সংসদ সদস্যসহ বিভিন্ন মহল থেকে তাদের দায়িত্ব অবহেলার
বিষয়টি স্পষ্ট হওয়ার পরদিন ৩১জানুয়ারি তাদের পার্কের দায়িত্ব থেকে সরিয়ে নেয়া হয়।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET