, , ,

শিরোনামঃ-




সাফারি পার্কে এবার সিংহীর মৃত্যু

সাইফুল আলম সুমন, গাজীপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ০৩ ২০২২, ১৯:১৩ | 922 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে এবার এক সিংহীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে পার্কের আফ্রিকান সাফারিতে অসুস্থ এ সিংহীর মৃত্যু হয়।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার দীপংকর বর এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গত বছরের ১১আগস্ট সিংহীটির প্রথম অসুস্থতা শনাক্ত হয়। সিংহীর পেটের নিচে পানি জমে থলির মত অংশ ঝুলে থাকতে দেখা যায়। বিভিন্ন সময়ে সিংহীটির বাম পায়ে সমস্যা দেখা দেয়, মুখ দিয়ে রক্ত বের হয় এবং শ্বাসকষ্টজনিত লক্ষণ দেখা যায়। সিংহীটির অসুস্থতা শনাক্ত হওয়ার পর হতেই নিয়মিতভাবে মিরপুরের জাতীয় চিড়িয়াখানার সাবেক কিউরেটর ডাঃ এবিএম শহীদ উল্ল্যাহ ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারী টিচিং হাসপাতালের সার্জারি ও অবস্টেট্রিক্স বিভাগের পরিচালক প্রফেসর ডঃ মোঃ রফিকুল আলম এর পরামর্শ মোতাবেক পার্কের ভেটেরিনারী অফিসার চিকিৎসা প্রদান করতে থাকে।

বুধবার (০২ ফেব্রুয়ারি) বিকেলে সিংহীটি চার পা ঝাঁকুনি দিয়ে শুয়ে কাঁপতে থাকে। এসময় পার্কের ভেটেরিনারী সার্জন ডাঃ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান চিকিৎসা দেন। পরে বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) সকাল থেকে আগের মতই শ্বাসকষ্ট শুরু হলে দুপুর একটার দিকে সিংহীটি মারা যায়।

উল্লেখ্য, ২রা জানুয়ারি থেকে ২৮জানুয়ারি গাজীপুরের শ্রীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্কের কোর সাফারী আফ্রিকান সাফারীর ভেতর মারা যায় ১১টি জেব্রা ও একটি বাঘ। জেব্রা ও বাঘের মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন এবং দায়িত্বে অবহেলাকারীদের সনাক্তকরণের লক্ষ্যে গঠিত মন্ত্রণালয়ের তদন্ত কমিটির সুষ্ঠু তদন্তের স্বার্থে গত ৩১জানুয়ারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা সহকারী বন সংরক্ষক তবিবুর রহমান ও সাফারি পার্কের ভেটেরিনারী অফিসার ডাঃ হাতেম সাজ্জাদ মোঃ জুলকারনাইনকে বন অধিদপ্তরের সদর দপ্তরে সংযুক্ত করা হয়। তবিবুর রহমানের স্থলে ফরিদপুর বন বিভাগের সহকারী বন সংরক্ষক রফিকুল ইসলামকে ভারপ্রাপ্ত কর্মকর্তা ও ডাঃ হাতেম সাজ্জাদ মোঃ জুলকারনাইনের স্থলে কক্সবাজারের চকোরিয়ার বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্কের ভেটেরিনারী অফিসার ডাঃ মোস্তাফিজুর রহমানকে দায়িত্ব দেয়া হয়। গত বুধবার পার্কের প্রকল্প পরিচালককেও তাঁর দায়িত্ব থেকে সরিয়ে দিয়ে বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চল, ঢাকা এর বন সংরক্ষক (চলতি দায়িত্ব) মোল্যা রেজাউল করিমকে তার নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে প্রকল্প পরিচালকের দায়িত্ব প্রদান করা হয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET