, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • সাবেক ছাত্রলীগ সভাপতি রিপনের ব্যক্তিগত উদ্যোগে সাঘাটা উপজেলার কর্মহীন অসহায় দুঃস্থ ১ হাজার পরিবারের মধ্যে খাদ্য সহায়তা




সাবেক ছাত্রলীগ সভাপতি রিপনের ব্যক্তিগত উদ্যোগে সাঘাটা উপজেলার কর্মহীন অসহায় দুঃস্থ ১ হাজার পরিবারের মধ্যে খাদ্য সহায়তা

আরিফ উদ্দিন, গাইবান্ধা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মে ০৯ ২০২০, ১৭:৫৫ | 939 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপনের ব্যক্তিগত উদ্যোগে শনিবার সাঘাটা উপজেলার কামালেরপাড়া ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ২৮টি গ্রামে ১ হাজার কর্মহীন অসহায় দু:স্থ পরিবারের মধ্যে মানবিক সহায়তা প্রদানের এক অনন্য অবদান রেখেছেন। পবিত্র ঈদ-উল ফিতর ও করোনা ভাইরাস মোকাবেলায় তার পক্ষ থেকে এ সমস্ত অসহায় পরিবারের মধ্যে খাদ্য সহায়তা প্রদান করেন জেলা ও সাঘাটা উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল চাল ১০ কেজি, আলু ও সাবান। যা একটি পরিবারের ১০ দিন পর্যন্ত চলবে। প্রসঙ্গত উল্লেখ্য যে, পবিত্র ঈদ-উল ফিতরের পূর্ব পর্যন্ত সাঘাটা ও ফুলছড়ি উপজেলার প্রতিটি ইউনিয়নের মাহমুদ হাসান রিপনের পক্ষ থেকে এই ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।
ত্রাণ সামগ্রী বিতরণকালে উপসি’ত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, সাঘাটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. শামছুল আরেফিন টিটু, সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান শাহীনুর ইসলাম সাজু, যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল বাশার প্রমুখ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET