, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • সারাদেশে বিএনপি- জামায়াতের নৈরাজ্য তান্ডব ও পুলিশের উপর হামলার প্রতিবাদে দিনাজপুরে যুবলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ




সারাদেশে বিএনপি- জামায়াতের নৈরাজ্য তান্ডব ও পুলিশের উপর হামলার প্রতিবাদে দিনাজপুরে যুবলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মনজিদ আলম শিমুল, দিনাজপুর করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : সেপ্টেম্বর ০২ ২০২২, ১৯:৫০ | 836 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সারাদেশে বিএনপি- জামায়াতের নৈরাজ্য তান্ডব ও পুলিশের উপর হামলার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দিনাজপুরে যুবলীগ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
আজ শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে শহরের বাসুনিয়াপট্টিস্থ শহর ও সদর উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয় থেকে জেলা, শহর ও সদর উপজেলা যুবলীগের আয়োজনে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর মিছিলটি আবারো দলীয় কার্যালয়ে ফিরে সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, শহর যুবলীগের সভাপতি আশরাফুল আলম রমজান, সাধারন সম্পাদক সোহরাব হোসেন, সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুর আলম সিদ্দিকী।
এছাড়াও বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশ নেন জেলা, শহর ও সদর উপজেলা যুবলীগের অন্যান্য নেতাকর্মীরা।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET