, , ,

শিরোনামঃ-




সিইসি’র আঙুলের ছাপই শনাক্ত হয়নি ইভিএমে!-ভোট দেন (এনআইডি) দিয়ে

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ০১ ২০২০, ১৫:৫১ | 890 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ইভিএমে ভোট দিয়ে গিয়ে বিপাকে পড়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। আজ ১ ফেব্রুয়ারি, শনিবার বেলা সাড়ে ১১টার দিকে উত্তরা ৫নং সেক্টরের আইইএস স্কুল ও কলেজ কেন্দ্রে ভোট দিতে যান তিনি। এসময় তার আঙুলের ছাপ শনাক্ত করতে পারেনি ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম)। পরে তিনি নিজের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্যবহার করে ভোট দেন।

জানা যায়, আইইএস স্কুল ও কলেজ কেন্দ্রের কলেজ ভবনের দোতালায় ৮ নম্বর বুথে ভোট দিতে যান সিইসি কে এম নূরুল হুদা। ইভিএম মেশিনে তার দুই হাতের বৃদ্ধাঙ্গুলি স্ক্যান করা হলেও কোনোটিই ম্যাচ করেনি। এরপর তার জাতীয় পরিচয়পত্রের নম্বর দিয়ে ভোট দিয়ে চলে যান তিনি।

এ প্রসঙ্গে সিইসি বলেন, ‘আমার ফিঙ্গার প্রিন্ট ৮-৯ বছর আগের। ঘামে ভেজা থাকায় হয়তো মেলে নি, পরে এনআইডি দিয়ে ভোট দিয়েছি।’

অনেকেই এই সমস্যায় পড়তে পারেন উল্লেখ করে তিনি বলেন, ‘তবে ভোট না দিয়ে কেউ যাবেন না। আমাদের বিকল্প ব্যবস্থা আছে। বিকল্প ব্যবস্থায় ভোট দেওয়া যাবে।’

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET