, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • সিদ্দিশী উচ্চ বিদ্যালয়ের আয়োজনে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান




সিদ্দিশী উচ্চ বিদ্যালয়ের আয়োজনে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

মোঃ আবু শহীদ, ফুলবাড়ী,দিনাজপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ২২ ২০২৩, ১৮:৩২ | 808 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

দিনাজপুরের ফুলবাড়ীতে অভিভাবক সমাবেশ,কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিরতণী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২শে ফেব্রæয়ারী) দুপুর ১২ টায় বেতদিঘী ইউনিয়নের সিদ্দিশী উচ্চ বিদ্যালয় চত্বরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজিত অভিভাবক সমাবেশে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি উপাধ্যক্ষ শাহ মো. আব্দুল কুদ্দুস।
অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা এ্যাড. মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা ফারহানা রহমান মুক্তা। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী,মহিলা ভাইস চেয়ারম্যান নীরু শামসুন্নাহার,ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সারোয়ার আলম,সাধারণ সম্পাদক আতিকুর রহমান প্রমুখ।
শেষে আনুষ্ঠানিকভাবে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ক্রেষ্ট প্রদান ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি । অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET