খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার সিন্দুকছড়ি জোন,সেনাবাহিনীর ৩ফিল্ড রেজিমেন্ট আর্টিলারীর মাসিক নিরাপত্তা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার(২৮আগষ্ট)সিন্দুকছড়ি জোন অধিনায়ক লে.কর্ণেল সৈয়দ পারভেছ মোস্তফা পিএসসি জি’র সভাপতিত্বে জোন সদরে অনুষ্ঠিত মাসিক নিরাপত্তা ও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন,সেনাবাহিনী উপদস্থ কর্মকর্তা, মানিকছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন,গুইমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান মেমং মারমা,গুইমারা প্রেসক্লাব সভাপতি ও প্রবীন সাংবাদিক নুরুল আলম,গুইমারা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্মল নারায়ন ত্রিপুরা,হাফছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মংশে চৌধুরীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক।
বক্তব্য রাখেন,মানিকছড়ি থানার সেকেন্ড অফিসার মোঃ নাজমুল হোসেন, সিন্দুকছড়ি মৌজার হেডম্যান সুইনুপ্রু চৌধুরী, সিন্দুকছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেদাক মারমা, সিন্দুকছড়ি বাজার কমিটির সহ-সাধারণ সম্পাদক ও সাংবাদিক আবুল বাশর,খাগড়াছড়ি নাগরিক পরিষদের সহ-সভাপতি মোক্তাদের হোসেন সহ আরো অন্যান্যরা বক্তব্য রাখেন।
সিন্দুকছড়ি জোনের দি¦তীয় মাসিক সভায় উপস্থিত নেতৃবৃন্দদের দৃষ্টি আকর্ষন করে বিভিন্ন সমস্যা এবং দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন,জোন অধিনায়ক লে.কর্নেল সৈয়দ পারভেজ মোস্তফা পি এস সি জি।সামাজিক অবকাঠামোর উন্নয়ন,জোনের দায়িত্বপূর্ণ এলাকা আইন-শৃঙ্খলা রক্ষা,সড়ক দুর্ঘটনা,পানি নিষ্কাশন,পাহাড় কাটা, অবৈধ কাঠ পাচার, বাজারের নিয়ম শৃঙ্খলা,মাদকদ্রব্য চোরাচালান প্রতিরোধ ও শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন উন্নয়ন মূলক কাজের বিষয় তুলে ধরেন জোন অধিনায়ক।পরিশেষে তিনি বলেন,পার্বত্য অঞ্চলে পাহাড়ি-বাঙ্গালী সকলে ঐক্যবদ্ধভাবে পাহাড়ের শান্তি-সম্প্রতি বজায় রাখতে হবে।









