, , ,

শিরোনামঃ-
  • হোম
  • মৃত্যু
  • সিরাজগঞ্জের কামারখন্দে রহস্যজনক ভাবে গৃহবধূর মৃত্যু 




সিরাজগঞ্জের কামারখন্দে রহস্যজনক ভাবে গৃহবধূর মৃত্যু 

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : জুন ২১ ২০২০, ০৮:৪৫ | 1637 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার


সিরাজগঞ্জ কামারখন্দ উপজেলায় সুমাইয়া খাতুন সুরভি (১৯) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৯ জুন) সিরাজগঞ্জ ২৫০ শয্যার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সুরভি উপজেলার ঝাঐল ইউনিয়নের পাইকোশা গ্রামের মৃত আব্দুল হালিম মুন্সির মেয়ে ও একই গ্রামের ইসমাইলের স্ত্রী।
সুরভির ভাই আবু হানিফ জানান, বিয়ের পর থেকেই দেড় ভরি স্বর্ণের জন্য ইসমাইল সহ ওর শশুর বাড়ির লোকজন সুরভিকে চাপ দিতো। মাঝে মাঝে ঝগড়া বিবাদ লাগতো।
সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) অপু কুমার ঘোষ জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা আছে। ময়নাতদন্ত রিপোর্ট আসলে সঠিক তথ্য জানা যাবে।
কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম বলেন, গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে কী কারণে মৃত্যু হয়েছে এখনও জানা যায়নি।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET