সিরাজগঞ্জে তথ্য অধিকার আইন-২০০৯ বিষয়ক জনঅবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ নভেম্বর সোমবার দিনব্যাপী সিরাজগঞ্জ অফিসার্স ক্লাবে এই সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানটি সিরাজগঞ্জ জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন তথ্য কমিশনার সুরাইয়া বেগম এনডিসি।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, প্রশাসনের সকল কর্মকর্তা, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী ও পেশার জনপ্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।
সভাশেষে উপজেলা সেমিনার কক্ষে তথ্য অধিকার আইন-২০০৯ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় তথ্য অধিকারের বিস্তারিত তথ্য তুলে ধরেন এবং এই আইনের সুফল জনগণের দোর গোড়ায় পৌছে দেওয়ার জন্য সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানান।









