, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • সিরাজগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অসহায় দপ্তরী কাম নৈশ প্রহরীকে হামলা ও বাড়ি ঘর ভাংচুর




সিরাজগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অসহায় দপ্তরী কাম নৈশ প্রহরীকে হামলা ও বাড়ি ঘর ভাংচুর

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : মে ০১ ২০২০, ২০:০২ | 1316 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

 

সিরাজগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলা পাল্টা হামলার ঘটনা ঘটেছে। এসময় ৫টি বাড়ি ঘর ভাংচুর ও লুটপাট করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ৭ জন। রবিবার (২৬এপ্রিল) বিকালে সিরাজগঞ্জ পৌর শহরের একডালা পুনর্বসান এলাকার মহেশকাংলা সরকারী প্রাথমিক বিদ্যালয় এঘটনা ঘটে। এ ঘটনায় সদর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ সুত্রে জানা যায় রবিবার বিকালে মহেশকাংলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের একটি আম গাছ থেকে জোর পূর্বক এলাকার প্রভাবশালী মোঃ মজনু আম পারেন। সেই সময় স্কুলের দপ্তরী কাম নৈশ প্রহরী মোঃ হাবিল উদ্দিন আম পারতে নিষেধ করায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে হাবিল সহ অন্তত ৭ জন আহত হয়। এসময় প্রভাবশালী মজনুর স্বজনরা ক্ষিপ্ত হয়ে ঐদিন বিকালের দিকে ১০/১৫ জন মিলে দেশীয় অস্রসস্র সহ মোঃ রফিকুল ইসলাম, মজনু, জাবু, অনিক, হাফিজুল,হারুন, সাদ্দাম, সাগর হাসেম, হাফিজা, মোনোয়ারা, সাজে সহ আরো অঙ্গতনামা ৪/৫ মিলে অসহায় দপ্তরী কাম নৈশ প্রহরী হাবিলের বাড়িতে হামলা চালিয়ে ঘরের আসবাবপত্র ভাংচুর করে। ঘরে থাকা নগত টাকা, গহনা, লুটপাট করে। মোঃ হাবিলে মা রাজিয়া বেগম সাবেক ইউপি সদস্য অভিযোগ করে বলেন, আমার পরিবারের কোন সদস্য তাদের হামলার কারনে বাড়িতে থাকতে পারছে না । সব সময় আমাদের মেরে ফেলার হমকি দিচ্ছে আমরা দ্রুত এর বিচার চাই। এসময় পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET