ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে জননেত্রী শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতা আনতে নৌকা মার্কায় ভোট চেয়ে সিরাজগঞ্জ জেলার সাংস্কৃতিক কর্মীদের সাথে মতবিনিময় সভা করেছে সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ-২ আসনের নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী ও সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. জান্নাত আরা তালুকদার হেনরী। গতকাল শুক্রবার সন্ধা ৭ টার দিকে শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভাটি সংগীত প্রশিক্ষক ওস্তাদ রতন লাল সুত্র ধরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদ উদ্দিন পবলু, আমিনুল ইসলাম, নজরুল একাডেমী সিরাজগঞ্জ জেলা শাখা সভাপতি হেলাল আহমেদ সম্মমিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক ইমরান মুরাদ, রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখা সিনিয়র সহ-সভাপতি ডাঃ আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক নূরে আলম হিরা, লালন একাডেমি সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি নূরুল হুদা সহ সিরাজগঞ্জ জেলার ৩ শতাধিক সংস্কৃতি কর্মীবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে এক মিনিট নীরাবতা পালন করা হয়।









