সিরাজগঞ্জে সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নে পিতা ও পুত্রের উপর বজ্রপাত পড়ে এক কলেজ ছাত্রর মৃত্যু হয়েছে আহত হয়েছে আরো একজন । আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৬ ঘটিকার সময় এ ঘটনা ঘটে।
বজ্রপাতে মারা যাওয়া কলেজ ছাত্রর নাম মোঃ গোলাম আজম (১৮)। তিনি সিরাজগঞ্জে সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের উত্তর সারটিয়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। এসময় পিতা আব্দুস সাত্তারকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে সিরাজগঞ্জ আভিসিনা হাসপাতালে ভর্তি করেন।
Please follow and like us:









