, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • সিরাজগঞ্জে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল স্কুল ছাত্রী, অভিভাকের অর্থদন্ড




সিরাজগঞ্জে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল স্কুল ছাত্রী, অভিভাকের অর্থদন্ড

মোহাম্মদ আশরাফুুল, কাজীপুর,সিরাজগঞ্জ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জানুয়ারি ২০ ২০২০, ১৪:৪৬ | 854 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সিরাজগঞ্জ সদর উপহ খোকশাবাড়ী ইউনিয়নের তেলকুপি গ্রামে অষ্টম শ্রেনীর ছাত্রীকে বাল্যবিয়ে থেকে রক্ষা করেন সদরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান।

 

রবিবার (১৯ জানুয়ারি) রাতে সিরাজগঞ্জ সদরের খোকশাবাড়ী ইউনিয়নের তেলকুপি গ্রামে সঙ্গীয়  আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়ে কনের বাড়ীতে উপস্থিত হন এই নির্বাহী ম্যাজিষ্ট্রেট। তখন কনের বাড়ীতে কনে তেলকুপি গ্রামের অষ্টম শ্রেণীর ছাত্রী (১৪) এর সাথে চৌহালী উপজেলার এনায়েতপুরের সবজি বিক্রেতা (১৮) এর বিয়ের আয়োজন চলছিল। কনে স্থানীয় উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেনীর ছাত্রী।ভ্রাম্যমাণ আদালত বাল্যবিয়ে বন্ধ করে দিয়ে কনের পিতা ও বরের নানা প্রত্যেককে জরিমানা করেন।  কনের পিতা ও বরের নানাকে বাল্যবিয়ের কুফল সম্পর্কে বুঝালে তারা তাদের ভুল বুঝতে পারেন এবং তাদের মেয়ে ও নাতীকে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিবাহ দিবেন না বলে মুচলেকা দেন। এ সময় আরও উপস্থিত ছিলেন আনসার ব্যাটালিয়ন এর সদস্যবৃন্দ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET