বিশ্ব নদী দিবস উপলক্ষে সিরাজগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ নভেম্বর) বিকাল ৩ ঘটিকার সময় সিরাজগঞ্জ যমুনা নদীর হার্ডপয়েন্টে নদী ও পরিবেশ রক্ষায় সমাজের করণীও বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মল্লিকা মহিলা উন্নয়ন সংস্থার সভানেত্রী জাহেদা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী জাকির হোসেন।
এ সময় বক্তারা বলেন, দখল আর দূষণে বাংলাদেশের নদ-নদী শেষ হয়ে যাচ্ছে। বাংলাদেশ একদিকে পরিণত হচ্ছে শুষ্ক ভূমিখণ্ডে, অন্যদিকে এসব মৃতপ্রায় নদ-নদীর পানি উপচে সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতার। এর ফলে গণমানুষের জীবনে ধেয়ে আসছে নানা ধরনের সংকট। গত কয়েক বছরের ব্যবধানে আড়াই কোটি মানুষ নদীর স্ফীত জলরাশির কারণে বাস্তুচ্যুত হয়েছে বলেও জানান তারা।
বক্তারা আরও বলেন, এখনই ব্যবস্থা না নেওয়া হলে বাংলাদেশ ক্রমেই মরূয়ায়নের দিকে চলে যাবে। নদীমাতৃক দেশ হিসাবে বাংলাদেশের সেই সংস্কৃতি আর টিকে থাকতে পারবে না। এ জন্য নদীকে শাসন নয়, বরং খনন করে এর দখলদারদের উচ্ছেদ করা জরুরি বলেও উল্লেখ করেন তারা।
সভায় অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন, মল্লিকা মহিলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক, মোছাঃ শিরিন ফেরদৌসী, কামারখন্দ উপজেলার মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা সেলিনা পারভীন, মেরী গোল্ড মহিলা উন্নয়ন সংস্থার সভানেত্রী মাকসুদা খাতুন প্রমুখ।









