, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • সিরাজগ‌ঞ্জে ভয়াল গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনু‌ষ্ঠিত




সিরাজগ‌ঞ্জে ভয়াল গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনু‌ষ্ঠিত

আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : মার্চ ২৫ ২০২৩, ১১:৪৮ | 859 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবসের স্মরণে সিরাজগ‌ঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

র‌বিবার (২৫ মার্চ) সকালে সিরাজগঞ্জ জেলা প্রশাস‌নের আয়োজনে অফিসার্স ক্লা‌বে এই সভা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠা‌নে প্রধান অতিথি হিসা‌বে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান।

আ‌লোচনা সভায় বক্তারা বলেন, ২৫ মার্চ কালরাতে গণহত্যার মাধ্যমে রাজাকার-আলবদররা স্বাধীনতা বাধাগ্রস্ত করার চেষ্টা করেছিল। এসময় তালিকা অনুযায়ী সিরাজগ‌ঞ্জের রাজাকারদের বিচারের দাবি জানান।

আ‌লোচনা সভায় উপ‌স্থিত ছি‌লেন, স্থানীয় সরকারের উপ-পরিচালক মোহাম্মদ তোফাজ্জল হোসেন,সিরাজগঞ্জ পু‌লিশ সুপার আরিফুর রহমান মন্ডল, বিপিএম (বার), পিপিএম বার, ইসলা‌মিক ফাউন্ডেশ‌নের উপ-পরিচালক মোহাম্মদ ফারুক আহ‌ম্মেদ, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, সিরাজগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সোরহাব আলী সরকার, সিরাজগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সেলিনা বেগম স্বপ্না, বীর মুক্তিযোদ্ধা আশরাফুল ইসলাম জগলু প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠা‌নের শুরু‌তে ১ মিনিট দা‌রি‌য়ে প্রতীকী ‘ব্ল্যাক আউট’ পালন করা হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET