, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • সিরাজগ‌ঞ্জে ভিক্ষুক পুনর্বাসনের লক্ষ্যে ছাগল বিতরণ




সিরাজগ‌ঞ্জে ভিক্ষুক পুনর্বাসনের লক্ষ্যে ছাগল বিতরণ

আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : এপ্রিল ১৬ ২০২৩, ১৫:৪১ | 889 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সিরাজগঞ্জ সদর উপজেলাকে ভিক্ষুক মুক্ত করার লক্ষ্যে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান শীর্ষক কর্মসূচির আওতায় ১৫ জন ভিক্ষুকের মাঝে ৩‌টি করে ৪৬ টি ছাগল ও নগত ১৫০০ শত টাকা ক‌রে বিতরণ করা হয়েছে।

উপজেলা প্রশাসন ও উপ‌জেলা সমাজ‌সেবা কার্যলে‌য়ের উদ্যোগে ১৬ এপ্রিল র‌বিবার দুপুরে উপজেলা চত্বরে ভিক্ষুক পরিবারের মাঝে ছাগল বিতরণ করা হয়। একই সাথে ছাগলের খাবার ও প্রয়োজনীয় উপকরণ বাবদ ১৫০০ শত ক‌রে টাকা প্রদান করা হয়েছে।

প্রধান অতিথি থেকে উপজেলা নির্বাহী অফিসার মাশুকা‌তে রা‌ব্বি এই ছাগল গুলো বিতরণ করেন।

এ সময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা , উপজেলা সমাজসেবা কর্মকর্তা ‌মোঃ সো‌হেল রানা, কাওয়া‌কোলা ইউনিয়নের জনপ্রিয় চেয়ারম্যান, জিয়াউর রহমান জিয়া মুন্সী প্রমূখ উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার মাশুকা‌তে রা‌ব্বি জানান, মোট ১৫ জন ভিক্ষুককে পুনর্বাসনের লক্ষ্যে আয়বর্ধকমূলক কর্মকাণ্ডের জন্য ছাগল বিতরণ কার্যক্রম হাতে নিয়েছে উপজেলা প্রশাসন। কোন ভিক্ষুক যেন তার পরিবারের বোঝা না হয় সেজন্য তাদের ছাগল প্রদান করা হয়। এর মাধ্যমে তাদের বিকল্প আয়ের ব্যবস্থা হবে। শুধু তাই নয় প্রত্যেক ভিক্ষুককে সামাজিক নিরাপত্তা বেষ্টনির আওতায় আনা হয়েছে। যেসব ভিক্ষুককে ছাগল বিতরণ করা হয়েছে উদ্দেশ্য সফল করতে যথাযথভাবে মনিটরিং করা হবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET